৬ষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩  চুম্বক শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় ‘চুম্বক শক্তি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।ক. চিত্রগুলো কী নির্দেশ করে?খ. অচৌম্বক পদার্থ বলতে কী বোঝ?গ. চুম্বকের তিনটি ব্যবহার বিবৃত করো।ঘ. চুম্বক আবিষ্কারের কাহিনি সংক্ষেপে বিশ্লেষণ করো।উত্তর: ক. চিত্রগুলো বিভিন্ন ধরনের চুম্বক নির্দেশ করে। যেমন: দণ্ড চুম্বক, শলাকা চুম্বক ও অশ্বখুরাকৃতি চুম্বক।উত্তর: খ. চুম্বক সব পদার্থকে আকর্ষণ করে না। কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে এবং কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে না। যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, সেগুলোকে বলা হয় অচৌম্বক পদার্থ। যেমন: কাঠ, কয়লা ইত্যাদি।উত্তর: গ. চুম্বকের ব্যবহার নিচে দেওয়া হলো।১. প্রাচীনকালে চুম্বক দ্বারা মানুষ দিকনির্ণয়ের কাজে দিকদর্শন যন্ত্র তৈরি করে। কম্পাস শলাকা চুম্বক দিয়ে তৈরি।২. বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক মোটর, রেডিও-টেলিভিশন প্রভৃতিতে চুম্বক ব্যবহার করা হয়।৩. চোখ থেকে লোহার গুঁড়া বের করার জন্য চিকিৎসকেরা চুম্বক ব্যবহার করেন।৪. দর্জিরা সুই খুঁজতে চুম্বক ব্যবহার করেন।উত্তর: ঘ. এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া নামক স্থানে ম্যাগনেস নামের এক রাখাল বালক বাস করত। ইডা নামে সেখানে এক পর্বত ছিল। ঘটনাক্রমে একদিন ম্যাগনেস সেই জায়গায় মাটি খুঁড়ে একধরনের পাথর পেল। সে দেখল যে সেই পাথর তার জুতার লোহার পেরেককে আকর্ষণ করছে। এভাবেই প্রথম এক অদ্ভুত ধরনের পাথরের সন্ধান পাওয়া যায়, যা লোহা বা লোহাজাতীয় পদার্থকে আকর্ষণ করে। ম্যাগনেসের নামানুসারে এই পাথরের নাম দেওয়া হয় ‘ম্যাগনেটাইট’। কেউ কেউ অবশ্য বলেন, ম্যাগনেসিয়ায় প্রথম পাওয়া যায় বলে ম্যাগনেটাইট নাম দেওয়া হয়। ম্যাগনেটাইট শব্দ থেকে এসেছে ‘ম্যাগনেট’। ম্যাগনেটের বাংলা শব্দ চুম্বক। চুম্বক আবিষ্কারের এটিই হলো প্রচলিত কাহিনি।