৬ষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান ও ইংরেজি ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ক. ওপরের চিত্রটি কিসের?প্রশ্ন: খ. প্লাস্টিড বলতে কী বোঝো?প্রশ্ন: গ. বিভিন্ন প্রকার প্লাস্টিডের কাজ ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ওপরের চিত্রটি প্রাণিকুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশ্লেষণ করো।উত্তর: ক. ওপরের চিত্রটি ক্লোরোপ্লাস্টের।উত্তর: খ. উদ্ভিদকোষে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু বিভিন্ন বর্ণ নির্ধারণে সাহায্য করে, তাকে প্লাস্টিড বলে। প্লাস্টিড হলো উদ্ভিদকোষের সর্ববৃহৎ অঙ্গাণু। একে উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্যও বলা হয়।উত্তর: গ. উদ্ভিদের দেহে তিন ধরনের প্লাস্টিড বিদ্যমান। প্লাস্টিড যখন সবুজ রঙের ক্লোরোফিল অধিক পরিমাণে ধারণ করে, তখন তাকে ক্লোরোপ্লাস্ট বলে। এর কাজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে খাদ্য প্রস্তুতে সাহায্য করে। আবার উদ্ভিদ সবুজ রং ব্যতীত অন্যান্য রং (যেমন—লাল, হলুদ বা নীল) অধিক পরিমাণে ধারণ করলে ওই প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। এদের অন্যতম কাজ হচ্ছে কীট-পতঙ্গকে আকৃষ্ট করে ফুলের পরাগায়নে সাহায্য করা। অন্যদিকে যে প্লাস্টিড কোনো রং ধারণ করে না তাকে লিউকোপ্লাস্ট বলে। এদের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের দেহে খাদ্য সঞ্চয় করা।উত্তর: ঘ. সবুজ উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে। ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলই সূর্যালোকের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে। যেসব উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট নেই, সেসব উদ্ভিদকোষ শর্করাজাতীয় খাদ্য উৎপাদন করতে পারে না। আর প্রাণিকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। অতএব, এ ক্ষুদ্র অঙ্গাণু শর্করা উৎপাদন করে উদ্ভিদ ও প্রাণিকুলের খাদ্যের জোগান দেয়। এর ওপর নির্ভর করেই প্রাণিকুল পৃথিবীতে টিকে আছে। তাই আমরা বলতে পারি, প্রাণিকুলের অস্তিত্ব রক্ষায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা অপরিসীম।