অনুবাদপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাষান্তর বা অনুবাদ অংশ থেকে অনুবাদের নিয়ম ও করণীয় বিষয়সমূহ এবং ভাষান্তর অনুশীলন করব।# বাংলা ভাষায় অনুবাদ বা ভাষান্তর করার নিয়ম ও করণীয় বিষয়সমূহ:অনুবাদ কখনোই মৌলিক রচনা নয়। তবে, অনুবাদকে মৌলিক রচনার কাছাকাছি নিয়ে যাবার চেষ্টা করা দরকার। অনুবাদের ক্ষেত্রে নিচের বিষয়ে সচেতন থাকতে হবে।১. মূল Text টি বারবার সতর্কতার সঙ্গে পড়তে হবে। যেন মূল রচনার কোনো অংশ অনুবাদক বুঝতে ভুল না করেন। ২. মূল ভাষার বাক্যকাঠামো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ৩. সংশ্লিষ্ট ভাষার Idiom, phrase সম্পর্কে সচেতন থাকতে হবে। ৪. মূল রচনার আলংকারিক গুণ অনুবাদে বজায় রাখতে হবে। ৫. মূল রচনার জটিল বাক্যাংশ প্রয়োজনমতো ভেঙে ছোট করে লিখতে হবে। ৬. ক্রিয়ার কাল, বচন, পুরুষ, প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি বিষয়ে সচেতন হতে হবে। ৭. ইংরেজি নামগুলো অর্থাৎ বিশেষ্যগুলোকে ইংরেজি হিসেবেই অনুবাদ করতে হবে। ৮. অনুবাদের সময় ধীরেসুস্থে বিশেষ সতর্কতার সঙ্গে বাক্যের সুষ্ঠু অনুবাদ করতে হবে।# নিচের অনুচ্ছেদগুলো বাংলায় ভাষান্তর কর। 1.Japan is in the East of our country. Among the countries of Asia, sunrise is first seen in Japan. So, Japan is called the country of the ‘Rising Sun’. The children of Japan are very modest and gentle.বাংলা অনুবাদ: জাপান আমাদের দেশের পূর্বদিকে অবস্থিত। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানেই প্রথম সূর্যোদয় দেখা যায়। সুতরাং জাপানকে ‘সূর্যোদয়ের দেশ’ বলা হয়। জাপানের শিশুরা খুব নম্র ও ভদ্র। 2.Work is life. It is the true source of health and happiness. Man cannot be all together idle. They must have something to do or think about. An idle man is busy with evil thoughts and goes to ruin.বাংলা অনুবাদ: কর্মই জীবন। এটা স্বাস্থ্য ও সুখের প্রকৃত উৎস। মানুষ পুরোপুরি অলস থাকতে পারে না। তাদের অবশ্যই কিছু-না-কিছু করা কিংবা চিন্তা করার মতো কিছু থাকতে হবে। অলস মানুষ খারাপ চিন্তা নিয়ে ব্যস্ত থাকে এবং সর্বস্বান্ত হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল