৭ম শ্রেণী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুবাদপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ভাষান্তর বা অনুবাদ অংশ থেকে অনুবাদ বা ভাষান্তর অনুশীলন করব।৩. We live in Bangladesh. It is the land of our birth. I love my country. Everyone should love his country. We shall work for the progress of our country. If Bangladesh prospers we shall be happy.বাংলা অনুবাদ: আমরা বাংলাদেশে বাস করি। এটি আমাদের জন্মভূমি। আমি আমার দেশকে ভালোবাসি। সবারই তার দেশকে ভালোবাসা উচিত। আমরা দেশের উন্নতির জন্য কাজ করব। বাংলাদেশের উন্নতি হলে আমরা সুখী হব।৪. Water is another important element of the environment. Water is essential for human, animal and plant life. Clean water is safty for us, but polluted water is harmful. Water also can be polluted in many ways. By drinking polluted water we may be sick.বাংলা অনুবাদ: পানি পরিবেশের অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান। পানি মানুষ, জীবজন্তু ও উদ্ভিদ জীবনের জন্য প্রয়োজন। বিশুদ্ধ পানি আমাদের জন্য নিরাপদ, কিন্তু দূষিত পানি ক্ষতিকর। পানি বিভিন্নভাবে দূষিত হতে পারে। দূষিত পানি পান করে আমরা অসুস্থ হতে পারি।৫. Babul and Kamal are two brothers. They go to school everyday. There was a big canal on their way to school. Over the canal there was a bridge made of wood. The bridge become old. Since none repaired it, one day it broken down. Babul and Kamal become in difficulty. They could not go to school.বাংলা অনুবাদ: বাবুল ও কামাল দুই ভাই। তারা প্রতিদিন স্কুলে যায়। স্কুলে যাওয়ার পথে ছিল একটি বড় খাল। খালের ওপর কাঠের তৈরি একটি সাঁকো ছিল। সাঁকোটি পুরোনো হয়েছিল। কেউ মেরামত না করায় একদিন তা ভেঙে গেল। বাবুল ও কামাল অসুবিধায় পড়ল। তারা স্কুলে যেতে পারল না।৬. The cat can see well at night. It has soft pads of flesh under its feet. It can move without making any sound. It has sharp paws. It catches rats and playas with them. Then it kill them. It lives on flesh and fish. It is very fond of milk.বাংলা অনুবাদ: বিড়াল রাতে ভালো দেখতে পায়। এর পায়ের তলায় নরম মাংসের পিণ্ড আছে। এটি কোনো শব্দ না করেই চলতে পারে। এর ধারালো থাবা আছে। এটি ইঁদুর ধরে খেলা করে, শেষে মেরে ফেলে। এরা মাছ-মাংস খেয়ে জীবন ধারণ করে। এরা দুধের খুব ভক্ত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল