বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅনুবাদপ্রিয় ৭ম শ্রেণীর শিক্ষার্থী ও জুনিয়র স্কুলসার্টিফিকেট পরীক্ষার্থী, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের অনুবাদ অংশ থেকে অনুশীলন করব।৭. Everything has its own colors. The paper of a book is white. Its letters are black. Gold is yellow, blood is red and the sky is blue. Grass is green. Allah has given different colours of the sky, trees and flowers. All these colors are useful.বাংলা অনুবাদ: সব জিনিসেরই নিজস্ব রং আছে। বইয়ের কাগজ সাদা, অক্ষরগুলো কালো। সোনা হলুদ, রক্ত লাল এবং আকাশ নীল, ঘাস সবুজ। আল্লাহ তাআলা আকাশ, গাছ এবং ফুলের পৃথক রং দিয়েছেন। সব রঙেরই প্রয়োজন আছে।৮. A good teacher is one of the most important person in any country. Bangladesh needs good teachers. A good teacher presents lessons with interesting. He creates awakeness among the students. He also makes them confident and proves them clever. Everybody has something valuable inside him.বাংলা অনুবাদ: একজন ভালো শিক্ষক যেকোনো দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাংলাদেশে ভালো শিক্ষক প্রয়োজন। একজন ভালো শিক্ষক তাঁর পাঠ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে জাগরণ সৃষ্টি করেন। তিনি তাদের আত্মবিশ্বাসী করে তোলেন এবং বুদ্ধিমান প্রমাণ করেন। সকলের মধ্যেই মূল্যবান কিছু রয়েছে।৯. Early rising is benificial to health. The boy who rises early can enjoy the excellent air of the morning. He can take a walk by the riverside or in the open field. He can enjoy the sweet songs of the birds and see the beautiful sight of the sunrise. All these make him healthy and delightful.বাংলা অনুবাদ : সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। যে বালক সকালে ওঠে, সে সকালের চমত্কার বাতাস উপভোগ করে। সে নদীর তীরে কিংবা উন্মুক্ত মাঠে বেড়াতে পারে। সে পাখির মধুর গান শুনতে পারে এবং সূর্যোদয়ের সুন্দর দৃশ্যাবলি দেখতে পারে। এসব তাকে স্বাস্থ্যবান ও প্রফুল্ল করে।১০. A student is a learner. At first he will give attention to his studies. He should go through with his home work and attend school regularly. A good student reads a lot even outside his prescribed text books. He lover knowledge for the sake of knowledge. He loves his teachers as he loves his parents.বাংলা অনুবাদ: ছাত্র একজন শিক্ষার্থী। প্রথমত সে তার পড়াশোনায় মনোযোগী হবে। সে নিয়মিত তার বাড়ির পড়াশোনার কাজগুলো করবে এবং বিদ্যালয়ে যাবে। ভালো ছাত্র তার নির্ধারিত পাঠ্যসূচির বাইরেও পড়াশোনা করে। সে জ্ঞানের স্বার্থেই জ্ঞানকে ভালোবাসে। পিতামাতার মতোই সে শিক্ষককে ভালোবাসে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল