৭ম শ্রেণী ও জেএসসি পরীক্ষা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুবাদপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ভাষান্তর বা অনুবাদ অংশ থেকে অনুবাদ বা ভাষান্তর অনুশীলন করব।১১. Honesty is a noble virtue. It is the secret of success in every sphere of life. The value of honesty in very great. It wins love, respect and fearlessness. An honest man passes his days with happiness. Honesty is the best policy.বাংলা অনুবাদ: সততা একটি মহৎ গুণ। জীবনের সব ক্ষেত্রে সাফল্যের এটাই গোপন মন্ত্র। সততার মূল্য অনেক বেশি। এটি ভালোবাসা, শ্রদ্ধা ও নির্ভয়কে জয় করে। সৎ ব্যক্তি সুখে দিন অতিবাহিত করে। সততাই উত্তম ধর্ম।১২. Education is the backbone of a nation. No progress can be possible without education. So the light of education is necessity for society. Students both boys and girls, must be conscious about their responsibility. Otherwise the nation will not be able to see the light of hope.বাংলা অনুবাদ: শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো প্রকার উন্নতি সম্ভব নয়। সমাজের জন্য শিক্ষার আলো প্রয়োজন। বালক-বালিকা উভয় শিক্ষার্থীরই তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া উচিত। তা না হলে জাতি আশার আলো দেখতে সক্ষম হবে না।১৩. Man is the best of all the creations. Allah has given some noble virtues to the man. Kindness is one of them. Allah is kind to him who is kind to others. Everyone should practice for this noble virtue and be kind to others. Without kindness man can not attain perfection.বাংলা অনুবাদ: মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে কিছু মহৎ গুণ দান করেছেন। দয়া তার মধ্যে অন্যতম। যে অন্যের প্রতি সদয় হয়, আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন। সকলকে এই গুণের চর্চা করা এবং অন্যের প্রতি সদয় হওয়া উচিত।১৪. A newspaper is a storehouse of knowledge. We can know the condition, manners, customs of other countries of the world from newspaper. It is in fact, the summary of all current history. In this scientific age the world without newspaper is unthinkable.বাংলা অনুবাদ: খবরের কাগজ জ্ঞানের ভান্ডার। আমরা সংবাদপত্র থেকে পৃথিবীর অপরাপর দেশের অবস্থা, আচার-আচরণ ও রীতিনীতি জানতে পারি। প্রকৃতপক্ষে, এটি সমসাময়িক ইতিহাসের সারকথা। এই বিজ্ঞানের যুগে সংবাদপত্রহীন পৃথিবী অকল্পনীয়।১৫. Books are men’s best companion in life. You may have good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and may harm. But books will always stay with you.বাংলা অনুবাদ: বই মানুষের জীবনের উত্তম সঙ্গী। তোমার অনেক ভালো বন্ধু থাকতে পারে। কিন্তু প্রয়োজনে তাদের নাও পেতে পার। তারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলতে পারে। দুই একজন মিথ্যা প্রমাণিত হতে পারে এবং অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই তোমার পাশে থাকবে সব সময়।