সবার জন্য কম্পিউটারপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সবার জন্য কম্পিউটার’ প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১. প্রথমে কম্পিউটার তৈরি করা হয়েছিল কিসের জন্য?ক. গবেষণার জন্য খ. হিসাব করার জন্য গ. ব্যবসায়িক কাজের জন্য ঘ. বিনোদনের জন্য২. ‘আমরা পৃথিবী থেকে শুধু নেব না, আমরা পৃথিবীকে কিছু দেবও!’ কোন রচনার অন্তর্গত?ক. আলো চাই খ. শারীরিক পরিশ্রম গ. আকাশ জয়ের কাহিনি ঘ. সবার জন্য কম্পিউটার৩. কলম, পেনসিল, চিরুনি, প্লেট— এগুলো একেকটি কী হিসেবে পরিচিত?ক. উপকরণ খ. জিনিসপত্র গ. টুল ঘ. প্রয়োজনীয় সামগ্রী৪. মানবজীবনের সত্যিকারের পরিপূর্ণতা আনয়নের একটা পরিপূর্ণ টুল কোনটি?ক. উড়োজাহাজ খ. বিদ্যুৎচালিত ট্রেন গ. কম্পিউটার ঘ. বিদ্যুৎ৫. ‘চার রঙের সমস্যা’ বলতে কী বোঝানো হয়েছে?ক. রং মেশানোর সমস্যা খ. গাণিতিক সমস্যা গ. রং টানার সমস্যা ঘ. রং পছন্দ করার সমস্যা৬. প্রোগ্রামিং কী?ক. কোথাও যাওয়ার সিদ্ধান্ত খ. আলোচনা করা গ. কম্পিউটারের নির্দেশগুলো সাজানো ঘ. কম্পিউটারের বিভিন্ন কর্মপদ্ধতি৭. ‘কৌতূহল’ অর্থ কী?ক. জানার আগ্রহ খ. দেখার আগ্রহ গ. খাওয়ার আগ্রহ ঘ. শোনার আগ্রহ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল