সাম্রাজ্যের চেয়েও বড়প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের আরও প্রশ্নোত্তরের জন্য রচনাটির বিষয়বস্তু ভালোভাবে পোড়ো।১। শেক্সপিয়র কোন দিক থেকে সাম্রাজ্যের চেয়ে বড়?(ক) সম্পদ ও ক্ষমতার (খ) খ্যাতি ও প্রতিপত্তির (গ) রচনার মাহাত্ম্যের (ঘ) প্রচার-প্রচারণার২। শেক্সপিয়র বেঁচে আছেন কোথায়?(ক) ইতিহাসের পাতায় (খ) পাঠক-হূদয়ে (গ) পাঠকের হূদয়ে (ঘ) নাট্যশিল্পীদের মধ্যে৩। সন্ধিবিচ্ছেদ করলে Shake & Speare শব্দের অর্থ কী দাঁড়ায়?(ক) যিনি যুদ্ধ করেন (খ) যিনি তলোয়ার চালান (গ) যিনি বর্শা নাড়ান (ঘ) যিনি বন্দুক চালান৪। ইংল্যান্ডের কোন শহরটি বর্তমানে সারা দুনিয়ার মানুষের কাছে কৌতূহলের সামগ্রী?(ক) লন্ডন (খ) স্ট্রাটফোর্ড (গ) ব্রিজটাউন (ঘ) ল্যাঙ্কাশায়ার৫। মনীষী বলতে কোন শ্রেণীর ব্যক্তিদের বোঝায়?(ক) বিশেষ গুণে গুণান্বিত ব্যক্তি (খ) ধর্মীয় জ্ঞানসমৃদ্ধ ব্যক্তি (গ) চিন্তাশক্তি ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি (ঘ) স্বাধীনচেতা সংগ্রামী ব্যক্তি৬। প্রমোটার কোন পেশাজীবীদের বোঝায়? (ক) যিনি নাটক রচনা করেন (খ) যিনি মঞ্চনাটকের দিকনির্দেশনা দেন (গ) অভিনয়ের সময় যিনি নিচু গলায় সংলাপ মনে করিয়ে দেন (ঘ) অসাধারণ জ্ঞান, চিন্তাশক্তি, প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি৭। শেক্সপিয়র ব্যক্তিগত জীবনে কেমন জীবন যাপন করেছেন? (ক) জাঁকজমকপূর্ণ (খ) ব্যয়বহুল (গ) খুব সাধারণ ও সাদামাটাভাবে (ঘ) বিলাসবহুল ৮। জীবনের বেশির ভাগ সময় শেক্সপিয়র কীভাবে কাটান? (ক) নাট্যশালায় কাজ করে (খ) সাহিত্য রচনা করে (গ) পরিবার-পরিজনের সঙ্গে (ঘ) বন্ধুবান্ধবের সঙ্গে৯। ‘সেখানকার মাটিতে ছিল মুঠি-মুঠি সোনা ছড়ানো!’ এখানে মুঠি-মুঠি সোনা কী অর্থে প্রয়োগ করা হয়েছে? (ক) প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ (খ) ধন-সম্পদ ও প্রাচুর্যে পরিপূর্ণ (গ) সোনার খনিতে পরিপূর্ণ(ঘ) সম্পদে পরিপূর্ণ১০। ‘তার জীবনের ছক অন্য যেকোনো মানুষের সঙ্গে মিলে যায়।’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?(ক) তিনি সমাজের পাঁচজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন (খ) তিনি পরিকল্পিত জীবন যাপন করতেন (গ) তাঁর সঙ্গে সব সাহিত্যিকের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় (ঘ) তিনি অনাড়ম্বর জীবন যাপন করতেন১১। ‘সাম্রাজ্যের চেয়েও বড়’ রচনাটির মূল প্রতিবাদ্য বিষয় কী?(ক) ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার (খ) শেক্সপিয়রের জীবন ও কর্মের বিভিন্ন দিক (গ) লন্ডন শহরের জীবনযাত্রার মান (ঘ) ব্রিটেনে নাট্যচর্চার ইতিহাস১২। ‘আরও একটি বিদ্যালয় শেক্সপিয়রের ছিল’ উক্তিটিতে কোন বিদ্যালয়ের কথা বলা হয়েছে?(ক) উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান (খ) জীবন নামক বিদ্যালয় (গ) রঙ্গমঞ্চ (ঘ) নাটকশিক্ষার বিদ্যালয়।সঠিক উত্তর: ১। গ ২। গ ৩। গ ৪। খ ৫। গ ৬। গ ৭। গ ৮। ক ৯। খ ১০। ক ১১। খ ১২। গ ১৩। খ ১৪। খ ১৫। ক।