৭ম শ্রেণীর পড়া: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাআকাশ জয়ের কাহিনীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আকাশ জয়ের কাহিনী’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।যন্ত্রটি উড়বার জন্য প্রস্তুত ছিল। এর ইঞ্জিনটি তাঁদেরই তৈরি। অরভিল রাইট যন্ত্রের ভেতর গিয়ে বসলেন। অবাক কাণ্ড! এরোপ্লেন আকাশে উড়ল। বারো সেকেন্ড থাকল আকাশে। ইতিহাসে এই প্রথমবারের মতো একটি এরোপ্লেন একজন মানুষকে নিয়ে আকাশে উড়ল এবং আবার নির্বিঘ্নে ভূমিতে অবতরণ করল।ক. প্রথম আকাশে উড়ল কে?খ. উড়োজাহাজের ইঞ্জিনটি কাদের তৈরি ছিল?গ. রাইট ভ্রাতৃদ্বয়ের আকাশে ওড়া কীভাবে সার্থক হলো?ঘ. উড়োজাহাজের আবিষ্কার কোন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে তা উপস্থাপন করো।উত্তর: ক. অরভিল রাইট নামক এক আমেরিকান ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো আকাশে ওড়েন।উত্তর: খ. ধোঁয়ার বেলুন আবিষ্কার রাইট ভ্রাতৃদ্বয়ের উড়োজাহাজ আবিষ্কারের প্রধান অনুপ্রেরণা। মানুষসহ আকাশে ওড়ার প্রথম সফলতার কৃতিত্ব ভ্রাতৃদ্বয়ের। তবে জোসেফ-স্টিফেন ভ্রাতৃদ্বয়ের ধোঁয়ার বেলুন আবিষ্কার উড়োজাহাজ আবিষ্কারে প্রেরণা জোগায়। বায়ু অপেক্ষা ধোঁয়া হালকা বলে তীব্র গতিতে ওপরে ওঠে। ধোঁয়াভর্তি বেলুন যে তিনটি পশু-পাখি নিয়ে আকশে উড়েছিল, তার ওপর ভিত্তি করেই পরবর্তীকালে রাইট ভ্রাতৃদ্বয় উড়োজাহাজের যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হন। তাঁরা দীর্ঘ পাঁচ বছর পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে আকাশে ওড়ার অভীষ্ট লক্ষ্যে পৌঁছান। উত্তর: গ. রাইট সাইকেল কোম্পানির দুই ভাই উইলবার ও অরভিল সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন যে জার্মানির ইঞ্জিনিয়ার লিলিয়েনথেল আকাশে উড়ে কিছু যান্ত্রিক গোলযোগের কারণে মৃত্যুমুখে পতিত হন। ওড়ার জন্য লিলিয়েনথেলের সাফল্যজনক প্রচেষ্টা আকস্মিক দুর্ঘটনায় বিঘ্নিত হতে দেখে তাঁদের পেয়ে বসল আকাশে ওড়ার কল্পনা। তাঁরা লিলিয়েনথেলের লেখা পুস্তক সংগ্রহ করে আনলেন জার্মানি থেকে। জার্মান ভাষায় লেখা বইটি পড়ার জন্য জার্মান ভাষাও শিখলেন তাঁরা। দুভাই দীর্ঘ পাঁচ বছর পাখি ওড়ার কৌশল পর্যবেক্ষণ করলেন। মগ্ন হলেন নানা রকম বিপজ্জনক পরীক্ষা-নিরীক্ষায়। তা দেখে আমেরিকার শ্রেষ্ঠ ওড়ার যন্ত্রবিশেষজ্ঞ অকটেভ সানিউট তাঁদের উৎসাহ দিলেন। তিনি জানালেন এ নিয়ে যাঁরা পরীক্ষা চালিয়েছিলেন, তাঁদের চেয়ে রাইট ভ্রাতাদের কৃতকার্যতা অনেক বেশি। সানিউটের উৎসাহে তাঁরা আরও অক্লান্ত পরিশ্রম করতে থাকেন। ফলে ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর রাইট ভ্রাতৃদ্বয় তাঁদের নব-আবিষ্কারের পরীক্ষায় উত্তীর্ণ হন। উড়োজাহাজ আকাশে উড়ল এবং বারো সেকেন্ড থাকল আকাশে। ইতিহাসে এই প্রথমবারের মতো উড়োজাহাজ আকাশে উড়ল এবং আবার নির্বিঘ্নে ভূমিতে অবতরণ করল। এরই ধারাবাহিকতায় যেকোনো দ্রুতগামী পাখির চেয়ে মানুষ আজ দ্রুততর গতিতে আকাশে উড়তে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল