৭ম শ্রেণীর পড়া: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়-এর অধ্যায়-১ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।১। ‘ভারতবর্ষে গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ আর গ্রামের সমাজই মানুষের জীবনযাপনকে নিয়ন্ত্রণ করে।’—কথাটি কার?(ক) ঐতিহাসিক কোসাম্বির (খ) রাজা দ্বিতীয় মহীপালের(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের (ঘ) ওমর খৈয়ামের২। ‘প্রাচীন রোম ও পারস্যের মতো শক্তিশালী কেন্দ্রশাসিত সাম্রাজ্য ভারতবর্ষে ছিল না’—উক্তিটি কার? (ক) কোসাম্বি (খ) মহীপাল (গ) রবীন্দ্রনাথ (ঘ) ইবনে বতুতা৩। পাল আমলে কাদের অংশগ্রহণের মাধ্যমে বাংলায় প্রথম সফল বিদ্রোহ হয়?(ক) ফকির-সন্ন্যাসীদের (খ) সাধারণ মানুষের(গ) কৃষকদের (ঘ) জেলে সম্প্রদায়ের৪। কার শাসনকালে কৈবর্ত বিদ্রোহ হয়?(ক) রাজা দ্বিতীয় মাহীপাল (খ) রাজা ধর্মপাল (গ) দেবপাল (ঘ) রাজা দিব্য৫। কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে?(ক) রুদোক (খ) ভীম (গ) দিব্য (ঘ) মহীপাল৬। পাল রাজারা বাংলায় কত বছর শাসন করেন?(ক) ৪০০ বছর (খ) ৫০০ বছর (গ) ৩০০ বছর (ঘ) ৬০০ বছর।৭। কোন পাল রাজার শাসনামলে রাজ্যে বিশৃঙ্খলা ও দক্ষতার ঘাটতি দেখা দিয়েছিল?(ক) ধর্মপাল (খ) দেবপাল (গ) দ্বিতীয় মহীপাল (ঘ) প্রথম মহীপাল৮। কৈবর্ত বিদ্রোহীরা পালরাজ্যের কোন অংশ দখল করে নিয়েছিল?(ক) বরেন্দ্রী অংশ (খ) চব্বিশ পরগনা (গ) উত্তরবঙ্গ (ঘ) বিহার৯। কৈবর্ত বিদ্রোহ ছিল মূলত—(ক) সাধারণ মানুষের (খ) কৃষকদের (গ) জেলেদের (ঘ) পাল রাজাদেরনিচের উদ্দীপকটি পড়ে ১০ থেকে ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাওবাংলার মানুষের বিদ্রোহের চেতনার পরিচয় পাওয়া যায় প্রথম সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে ১০৭০ খ্রিষ্টাব্দে। শাসন ও শোষকের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে বিদ্রোহী বাঙালিরা কৈবর্ত রাজ্যের অবসান ঘটিয়ে সফল রাষ্ট্র-বিপ্লবের সমাপ্তি ঘটায়।১০। উদ্দীপকের আলোকে বাংলায় কার শাসনকে ‘স্বর্ণযুগ’ বলা হতো?(ক) ধর্মপাল ও দেবপাল (খ) দ্বিতীয় মহীপাল (গ) রুদোফ ও ভীম (ঘ) রামপাল১১। কোন রাজা কৈবর্ত বাহিনীকে আক্রমণ করতে গিয়ে নিহত হন?(ক) রামপাল (খ) ধর্মপাল (গ) দেবপাল (ঘ) দ্বিতীয় মহীপাল১২। কার শাসনামলে বিদ্রোহী বাঙালির প্রথম সফল রাষ্ট্র-বিপ্লবের সমাপ্তি ঘটে?(ক) রামপাল (খ) ধর্মপাল (গ) দেবপাল (ঘ) ভীম১৩। কাদের সহযোগীতায় রামপাল ভীমকে পরাজিত করে বিদ্রোহী কৈবর্ত রাজ্যের অবসান ঘটান?(ক) সামন্ত রাজাদের (খ) দ্বিতীয় মহীপালের(গ) ইংরেজ সেনাদের (ঘ) নীলচাষিদের১৪। অতীতে কৃষকেরা কাদের দিয়ে নির্যাতিত হতো?(ক) মোগল সম্রাটের দিয়ে (খ) জমিদার দিয়ে (গ) শাসক ও ভূস্বামী দিয়ে (ঘ) সন্ন্যাসী-ফকির দিয়ে১৫। কৃষকদের ওপর অত্যাচারের বর্ণনা দিয়ে কে ধর্মমঙ্গল রচনা করেন?(ক) মানুচ্চি (খ) ঘনরাম (গ) মজনু শাহ (ঘ) ভবানী পাঠক১৬। কোন ইতালীয় পর্যটক কৃষকদের ওপর নিষ্ঠুরতার বর্ণনা দিয়েছেন?(ক) সুপ্রকাশ (খ) ঘনরাম (গ) মানুচ্চি (ঘ) পীতাম্বর১৭। সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কত বছর ধরে সংঘটিত হয়েছে? (ক) ৩৭ বছর (খ) ৩০ বছর (গ) ৪০ বছর (ঘ) ৩৫ বছর১৮। কোন কোন অঞ্চলজুড়ে সন্ন্যাসী-ফকির বিদ্রোহ সংঘটিত হয়েছে?i. উত্তরবঙ্গ ii. পশ্চিমবঙ্গ iii. বিহার iv. নদীয়ানিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, ii, iii (গ) i, iii, iv (ঘ) i, ii. iv১৯। সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ছিল—i. হিন্দু-মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনii. বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন স্থায়ী আন্দোলনiii. গ্রামের কৃষক, জেলে, কামার, কুমার ও কারিগরদের আন্দোলননিচের কোনটি সঠিক?(ক) i, ii (খ) i, iii (গ) i, ii, iii (ঘ) ii, iii২০। ১৭৭০ সালে সংঘটিত দুর্ভিক্ষ ইতিহাসে কী নামে পরিচিত? (ক) ছিয়াত্তরের মন্বন্তর (খ) সত্তরের মন্বন্তর (গ) সতেরোর মন্বন্তর (ঘ) ছিয়াশির মন্বন্তর।সঠিক উত্তর: ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ক।