অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায়-১ থেকে আরও কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো।২১। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত ভয়াবহ দুর্ভিক্ষ হওয়ার কারণ—i. দেশীয় সামন্তপ্রভুদের শোষণ ii. বিদেশি বণিকদের শোষণ iii. অনাবৃষ্টিজনিত সমস্যাকোনটি সঠিক? (ক) i. ii (খ) i, ii, iii (গ) ii, iii (ঘ) i, iii২২। ছিয়ত্তরের মন্বন্তরে কত লোক মারা যায়?(ক) প্রায় এক কোটি (খ) প্রায় ৫০ লাখ (গ) দুই কোটি (ঘ) প্রায় এক কোটি ৫০ লাখ২৩। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সাফল্যের পেছনে কারণ ছিল—i. বিদ্রোহী নেতাদের ত্যাগী জীবন ii. মানবিক আচরণ iii. প্রজ্ঞা ও দূরদর্শিতাকোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii, iii২৪। বাংলা থেকে লুট করা সম্পদ দিয়ে ইংরেজরা নিজেদের দেশে কী বানানো শুরু করেছিল?(ক) শিল্পকারখানা (খ) বাড়িঘর (গ) রাস্তাঘাট (ঘ) ব্রিজ-কালভার্ট২৫। শিল্প বিপ্লবের প্রভাব পড়েছিল—i. উৎপাদন ব্যবস্থায় ii. বিশ্ব অর্থনীতিতে iii. সমাজ জীবনেকোনটি সঠিক? (ক) i. iii (খ) ii, iii (গ) i, ii (ঘ) i, ii, iii২৬। শিল্পবিপ্লব প্রসারে কোন আবিষ্কার বেশি সাহায্য করেছে?i. বাষ্পীয় ইঞ্জিন ii. কলের তাঁত iii. উড়োজাহাজকোনটি সঠিক? (ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii, iii২৭। উৎপাদন ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা ছিল কোনটির?(ক) সন্নস্যা-ফকির বিদ্রোহ (খ) শিল্পবিপ্লব (গ) সাঁওতাল বিদ্রোহ (ঘ) কৈবর্ত বিদ্রোহ# নিচের উদ্দীপকটি পড়ে ২৮ থেকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাওপশ্চিম বিশ্বে শিল্পবিপ্লব শুরু হলে বস্ত্রশিল্পে কাপড় সাদা রাখার জন্য একটি বিশেষ গাছের প্রয়োজন হয়। এসব গাছ খুব সহজেই বাংলার মাটিতে জন্মাত। কিন্তু চাষিরা এ গাছ চাষ করতে চাইত না। কারণ, তাতে ধানচালের উৎপাদন কমে যেত। এ কারণে চাষিরা বিদ্রোহ করে।২৮। কাপড় সাদা করা ও সাদা রাখার কাজে কী ব্যবহার করা হতো?(ক) সাবান (খ) রাসায়নিক পদার্থ (গ) নীল (ঘ) সোডা২৯। কৃষকেরা উদ্দীপকের গাছটি চাষ করতে চাইত না কেন?i. ফসলি জমিতে ক্ষতি হতো ii. উৎপাদন খরচ উঠত না iii. ধানচালের উৎপাদন কমে গেলে খাদ্যসংকট বেড়ে যেতকোনটি সঠিক? (ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii, iii৩০। উদ্দীপকে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে? (ক) নীল বিদ্রোহ (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (গ) সাঁওতাল বিদ্রোহ (ঘ) কৈবর্ত বিদ্রোহ৩১। ১৮১৫-১৬ সালে বাংলায় কত মণ নীল তৈরি হয়েছিল? (ক) ২,১৮,০০০ (খ) ৩,২৮,০০০ (গ) ১,২৮,০০০ (ঘ) ৪,০০,০০০ মণ৩২। চব্বিশ পরগনা এলাকায় ১৮৩১ সালে কার নেতৃত্বে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে? (ক) সর্দার বিশ্বনাথ (খ) তিতুমীর (গ) লর্ড ডালহৌসি (ঘ) মজনু শাহ৩৩। তিতুমীর কোন যুদ্ধে শহীদ হন?(ক) নীল বিদ্রোহে (খ) নৌ-যুদ্ধে (গ) বাঁশের কেল্লার লড়াইয়ে (ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে৩৪। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ ও বিহারের যেসব অঞ্চলে সাঁওতাল জাতি বাস করত, সে অঞ্চলকে বলা হতো—(ক) চব্বিশ পরগনা (খ) সাঁওতাল পরগনা (গ) নদীয়া (ঘ) ফরিদপুর৩৫। সাঁওতালদের কোথা থেকে এ দেশে নিয়ে আসা হয়েছিল?(ক) দক্ষিণ ভারত (খ) উত্তর ভারত (গ) পশ্চিম ভারত (ঘ) বিহার।সঠিক উত্তর ২১। খ, ২২। ক ২৩। ঘ ২৪। ক ২৫। গ ২৬। ক ২৭। খ ২৮। গ ২৯। ঘ ৩০। ক ৩১। গ ৩২। খ ৩৩। গ ৩৪। খ ৩৫। গ।