৭ম শ্রেণীর পড়া: সাধারণবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  হাইড্রোজেনপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘হাইড্রোজেন’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। পরীক্ষাগারে সাধারণত লঘু এসিডের সঙ্গে ধাতুর রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করা হয়।ক. অক্সি-হাইড্রোজেন শিখা কাকে বলে?খ. হাইড্রোজেন একটি নিরপেক্ষ গ্যাস—তা ব্যাখ্যা করো। গ. হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস—তা কীভাবে প্রমাণ করবে? ঘ. সালফিউরিক এসিডের সঙ্গে জিংক বা দস্তার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কীভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করবে—তা বিশ্লেষণ করো। উত্তর ক: অক্সিজেন ও হাইড্রোজেনের মিলিত শিখার নাম অক্সি-হাইড্রোজেন শিখা। এ শিখার তাপমাত্রা প্রায় ২৮০০০ সেলসিয়াস।উত্তর খ: হাইড্রোজেন একটি নিরপেক্ষ গ্যাস—তা নিচের পরীক্ষার সাহায্যে সহজেই বোঝা যায়।পরীক্ষা: হাইড্রোজেনপূর্ণ গ্যাস জারে সামান্য ভেজা লাল ও নীল লিটমাস কাগজ ঢুকাই। এবার লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হলো কি না, তা লক্ষ করি। দেখা গেল, লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হয়নি। এ থেকে বলা যায়, হাইড্রোজেন অম্লধর্মী বা ক্ষারধর্মী কোনোটিই নয়। সুতরাং হাইড্রোজেন একটি নিরপেক্ষ গ্যাস।উত্তর গ: হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস—নিচের পরীক্ষার সাহায্যে বোঝা যায়। পরীক্ষা: হাইড্রোজেন গ্যাস ভরা টেস্ট টিউব এমনভাবে কাত করে ধরি যেন ওটার মুখে হাইড্রোজেন ও বাতাসের একটি মিশ্রণ তৈরি হয়। এখন টেস্ট টিউবের মুখে আগুনের শিখা নিতেই দপ শব্দ করে হাইড্রোজেন জ্বলে উঠল। এ থেকে প্রমাণিত হয় যে হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস। উত্তর ঘ: লঘু সালফিউরিক এসিডের সঙ্গে জিংক বা দস্তার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতের প্রক্রিয়া নিচে দেওয়া হলো।বিক্রিয়া: জিংক + সালফিউরিক এসিড = জিংক সালফেট + হাইড্রোজেনকাজের ধারা: একটি দুই মুখওয়ালা বোতলের (উলফ বোতল) মধ্যে কিছু জিংকের টুকরা নিই। বোতলের এক মুখে এক ছিদ্রবিশিষ্ট কর্ক লাগাই। কর্কের ছিদ্র দিয়ে একটি লম্বা নল যুক্ত থিসেল ফানেল এমনভাবে প্রবেশ করাই যেন ফানেলের লম্বা নলটি বোতলের প্রায় তলা পর্যন্ত পৌঁছায়। বোতলের অপর মুখে একটি ছিদ্রযুক্ত কর্ক লাগিয়ে কর্কের ছিদ্রপথে একটি নির্গম নলের একমাথা ঢোকাই। এখন থিসেল ফানেলের মধ্য দিয়ে বোতলে পানি ঢেলে জিংকের টুকরাগুলো ডুবিয়ে রাখতে হবে যেন থিসেল ফানেলের লম্বা নলটি যে পানিতে ডোবানো থাকে এবং নির্গম নলের মুখ যেন পানির বেশ ওপরে থাকে। এরপর কর্কের গোড়া মোম দিয়ে ভালো করে আটকাই যেন যন্ত্রটি বায়ুরোধী হয়। নির্গম নলের বাইরের মুখটি পানি ভরা গামলায় ডুবাই এবং থিসেল ফানেলের মধ্য দিয়ে বোতলের মধ্যে কিছু পাতলা সালফিউরিক এসিড ঢালি। জিংক ও এসিডের রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন গ্যাস নির্গম নলের মধ্য দিয়ে বুদবুদের আকারে বের হবে। প্রথমে কিছু সময়ের জন্য অপেক্ষা করা হয়, যেন বোতলের মধ্যের বায়ু মিশ্রিত গ্যাস সম্পূর্ণরূপে বের হয়ে যায়। এখন, একটি পানিভর্তি টেস্ট টিউব নির্গম নলের ওপর রাখলে দেখা যাবে যে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে ওপরে উঠছে এবং টেস্ট টিউবের পানি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। পানিতে ডুবন্ত অবস্থায় টেস্ট টিউবের মুখ বৃদ্ধ আঙুলের অগ্রভাগ দিয়ে বন্ধ করে বের করে আনি এবং একইভাবে কয়েকটি গ্যাস জারে গ্যাস সংগ্রহ করি।