৭ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক-হরকরা প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ডাক-হরকরা গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালো পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রহমান সাহেব ব্যাংকের একজন ক্যাশিয়ার। লাখ লাখ টাকা তাঁর মাধ্যমে প্রতিদিন ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের লকারের চাবিও তাঁর তত্ত্বাবধানে। এক রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি ব্যাংকে অবস্থান করেন। বিষয়টি তিনি ম্যানেজারকে অবগত করেন। গভীর রাতে একদল ডাকাত ব্যাংকের নৈশপ্রহরীকে গেটে হাত-পা বেঁধে ভেতরে ঢোকে। তারা রহমান সাহেবকে লকারের চাবির জন্য মারধর করে। চাবি না পেয়ে তারা লকার ভাঙার চেষ্টা করে। ভোর হওয়ার কারণে তারা চলে যায়। সকালে রহমান সাহেবকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ব্যাংকের টাকা বহাল তবিয়তে আছে বলে ম্যানেজার জানান। ব্যাংক কর্তৃপক্ষ রহমান সাহেবকে পদোন্নতি দেন।প্রশ্ন: ক. উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন গল্পটি মেলে?প্রশ্ন: খ. দীনুর প্রতি সরকারের খুশি হওয়ার কারণ বর্ণনা করো।উত্তর: ক. উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ‘ডাক-হরকরা’ গল্পটির সাদৃশ্য আছে।উত্তর: খ. দীনু পোস্ট অফিসের একজন পিয়ন। প্রতিদিন সময়মতো সে ডাক নিয়ে যায়, নিয়ে আসে। কোনো দিন দেরি হয়নি। কাজের প্রতি তার নিষ্ঠা অনন্য। কিন্তু স্বল্প বেতনে তার সংসার চলে না। তাই তার পুত্র নিতাই তার ওপর অসন্তুষ্ট। একদিন রাতের আঁধারে ডাক নিয়ে আসার সময় পথে ডাকাতদের কবলে পড়ে সে। সরকারি ডাক রক্ষা করতে সে চায় যেকোনো মূল্যে। তাই তার সঙ্গে না পেরে ডাকাতেরা তাকে আঘাত করে ফিরে যায়। সরকারি ডাক বাঁচানোর জন্য তার ত্যাগে সরকার খুশি হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল৭ম শ্রেণীর বাংলাডাক-হরকরা: গতকাল প্রকাশিত বহুনির্বাচনী প্রশ্নোত্তরের সঠিক উত্তর: ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ।