৭ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে-দিনের কবিতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘মে-দিনের কবিতা’ নামক কবিতা থেকে একটি সৃজনশীলপদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।সুহানা, তানজীনা ও লিমা—তিনজনই পোশাকশ্রমিক। তাঁরা সারা দিন পরিশ্রম করে মাসের শেষে নামমাত্র বেতন পান। এ সামান্য বেতনের টাকা দিয়ে পরিবার-পরিজনদের ভরণপোষণ নিশ্চিত করতে পারেন না। তিনবেলা খাবার জোটে না। ছেলেমেয়েদের লেখাপড়ার চিন্তা মাথায় আনা তো দূরের ব্যাপার। কিন্তু তাঁরা আজ নিজেদের ন্যায্য পাওনা নিয়ে সচেতন হয়ে উঠছেন; অধিকার আদায়ে তাঁরা আজ সংঘবদ্ধ।ক. মে-দিনের কবিতার লেখক কে?খ. কবি যুদ্ধের সজ্জা পরতে বলেছেন কেন?গ. উদ্দীপক ও মে দিনের কবিতার সাদৃশ্য নিজের ভাষায় লেখো।ঘ. ‘নিজেদের অধিকার আদায়ে তাঁরা সংঘবদ্ধ’—উদ্দীপক ও মে-দিনের কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. মে-দিনের কবিতার লেখক সুভাষ মুখোপাধ্যায়।উত্তর: খ. সংগ্রাম বা যুদ্ধ ছাড়া পৃথিবী থেকে নির্যাতন, নিপীড়ন, বৈষম্য দূর করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। বছরের পর বছর সমাজের নিরীহ মানুষগুলোর প্রতি ধনিকশ্রেণীর যে নির্মম শোষণ চলছে, আজ তা প্রতিহত করার সময় এসেছে। তবে তা প্রতিহত করা খুব সহজ কাজ নয়। এ জন্য সবাইকে মৃত্যুভয় উপেক্ষা করে অধিকার আদায়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই কবি যুদ্ধের সজ্জা পরতে বলেছেন।উত্তর: গ. কবি সুভাষ মুখোপাধ্যায়ের ‘মে-দিনের কবিতা’ নামক কবিতায় বাস্তবতার প্রেক্ষাপটে রোমান্টিকতার পথ পরিহার করে সংগ্রামের পথে এগিয়ে আসার আহ্বান করা হয়েছে। ফুল খেলা বিলাসী জীবনযাপনের দিন আর নেই। এখন সবাইকে এগিয়ে আসতে হবে সংগ্রামের পথে। শ্রেণী-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মন্ত্র গ্রহণ করা উচিত। সংগ্রামের এই পথ খুবই কণ্টকাকীর্ণ। শত-সহস্র বছরের এই অনিয়ম, অবিচারে ক্লিষ্ট-নিষ্পেষিত মানুষের কান্নাকে থামাতে হলে মৃত্যুভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মরণযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর কালক্ষেপণের সুযোগ নেই।উদ্দীপকেও এই ভাব ব্যক্ত হয়েছে। পোশাকশ্রমিকেরা নিজেদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন। তাঁরা বুঝতে পারছেন, শুধু সচেতন হলেই হবে না, অধিকার আদায় করতে হলে তাঁদের সংগ্রাম করতে হবে। প্রচলিত শৃঙ্খলকে ভেঙে চুরমার করতে হবে। শোষকশ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই তাঁরা সংঘবদ্ধ হচ্ছেন।পরিশেষে বলা যায়, কবিতা ও উদ্দীপকের বিষয়বস্তু সাদৃশ্যপূর্ণ।উত্তর: ঘ. বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত মে-দিনের কবিতার বিষয়বস্তু বর্তমানে প্রচলিত আমাদের সমাজব্যবস্থারই প্রতিচ্ছবি। বাস্তবতা যে কত কঠিন ও কঠোর, তা কবি অত্যন্ত চমৎকার কাব্যিক ভাষায় ফুটিয়ে তুলেছেন।বঞ্চিতরা খুবই অসহায়। পুঁজিবাদ আর অপশাসনে তাঁরা আজ জর্জরিত। এ অবস্থায় নির্যাতিতদের রোমান্টিকতা পরিহার করে বাস্তবতাকে ধারণ করে সংগ্রামের পথে এগিয়ে আসতে হবে নিজেদের ন্যায্য পাওনা আদায়ের জন্য। সব অনিশ্চয়তা, জরাজীর্ণতাকে ত্যাগ করে নেমে পড়তে হবে যুদ্ধের সাজে।পৃথিবীর সব প্রান্তে ধনী-গরিব বৈষম্য বিদ্যমান। এ অসম সম্পর্ক যুগ যুগ ধরে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে সমাজে। এ ব্যবস্থার শিকড় খুব গভীরে। এই শোষকশ্রেণীর রক্তপিপাসুদের হাত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের মুক্তি প্রয়োজন। তাই চুপ করে বসে থাকার সময় নেই। সংগ্রামে নেমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। কবি ‘মে-দিনের কবিতায়’ দাবি আদায়ের এ কৌশলের কথা উল্লেখ করেছেন এবং উদ্দীপকেও বলা হয়েছে যে তাঁরা তাঁদের অধিকার আদায়ে অত্যন্ত সংঘবদ্ধ এবং সংঘবদ্ধ হয়েই বুর্জোয়াশ্রেণীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যথায় সুফল আসবে না।