৭ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্রাজ্যের চেয়েও বড়প্রিয় শিক্ষার্থীরা গতকালের পর আজ বাংলা বিষয়ের নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশটি আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।কোনো একটি বিষয়ে দক্ষ ও বিশেষজ্ঞ হতে হলে সেটির সঙ্গে লেগে থাকতে হয়। তবেই আসে সফলতা। যেমনটি করেছিলেন শেকসিপয়র। সমস্ত বিশ্বকে শেখার ক্ষেত্র হিসেবে গ্রহণের পাশাপাশি তিনি রঙ্গমঞ্চকেও শেখার ক্ষেত্র হিসেবে নিয়েছিলেন। ফলে তিনি হয়ে উঠেছিলেন তার সময়কার সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও লেখক হিসেবে। তিনি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন নাট্যশালায়।প্রশ্ন (ঘ): উদ্দীপকের আলোকে নাট্যশিল্পী হিসেবে শেকসিপয়রের কাজ মূল্যায়ন করো। উত্তর: (ঘ) ইংরেজি সাহিত্যে যেসব মনীষী তাঁদের স্বমহিমার দ্বারা কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তাঁদের মধ্যে উইলিয়াম শেকসিপয়র অন্যতম। তিনি একটি অত্যন্ত সাধারণ ঘরে জন্মগ্রহণ করেন এবং নাট্য বিষয়ে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন না করেও একজন সফল নাট্যকারে পরিণত হয়েছিলেন। জীবনের বেশির ভাগ সময় তিনি কাটিয়েছেন নাট্যশালায়। নাট্যশালায় বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি শিখেছিলেন কী করে নাটক লিখতে হয়, কোন ধরনের ভাষা নাটকের জন্য উপযোগী, নাটকে কী কী থাকলে দর্শক খুশি হয়—এসব ব্যাপারে টুকিটাকি সবকিছু। নাট্যশালায় হাতেনাতে কাজ করে নাটকের কায়দা-কানুন সম্পর্কে তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন তাঁর সময়ে আর কোনো নাট্যকার তা করতে পারেননি। তাঁর সময়ে ইংল্যান্ড প্রবেশ করেছিল সমৃদ্ধির যুগে। জ্ঞান, বিজ্ঞান ও আবিষ্কারে ইংল্যান্ডের জয়জয়কার অবস্থা বিরাজ করছিল তখন। সেই গৌরবময় সময়ে জন্মগ্রহণ করে তিনি সারা ইংল্যান্ডের নাট্যকারে পরিণত হয়েছিলেন। নাট্যমঞ্চে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষালাভ করেছিলেন বলেই তিনি সবাইকে ছাড়িয়ে শ্রেষ্ঠ আসন দখল করতে পেরেছিলেন। তাই আমরা বলতে পারি ওপরের উদ্দীপকের আলোকে নাট্যশিল্পীরূপে শেকসিপয়র ছিলেন অত্যন্ত সার্থক নাট্যকার।