বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবৃষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা প্রথম পত্রের ‘বৃষ্টি’ কবিতার একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নোগুলোর উত্তর দাও।বৃষ্টি কেবল তৃষ্ণার্ত প্রকৃতিকেই পরিতৃপ্তি দেয় না, মানুষের আকুল, অধীর মনেও বৃষ্টি আনে কোমল স্নিগ্ধতার পরশ। আর সেই স্নিগ্ধ কোমল ছোঁয়া লেগে মানুষের মন দুলে ওঠে। সে মন কত না স্মৃতিতে আচ্ছন্ন পথ পেরিয়ে চলে যায় অতীতের স্মৃতিঘেরা কোনো এক বর্ষার দিনে, যে দিনের স্মৃতি তখনো তার মনকে বিভোর করে তোলে বিষণ্ন কোমল উদাস কল্পনায়। প্রশ্ন: (ক) অধীর মনে বৃষ্টি কিসের পরশ আনে?প্রশ্ন: (খ) ‘তৃষ্ণার্ত প্রকৃতি’ বলতে কবি কী বুঝিয়েছেন?প্রশ্ন: (গ) বর্ষার বৃষ্টির সঙ্গে মানবমনের সম্পর্ককে উদ্দীপকে কীভাবে তুলে ধরা হয়েছে? প্রশ্ন: (ঘ) বর্ষাকাল শিরোনামে দশ লাইনের একটি অনুচ্ছেদ লেখো।উত্তর: (ক) মানুষের আকুল অধীর মনে বৃষ্টি কোমল স্নিগ্ধতার পরশ আনে। এখানে গ্রীষ্মের পর বর্ষায় বৃষ্টির শান্তিময় পরশকে বোঝানো হয়েছে। উত্তর: (খ) গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি হয়ে ওঠে রুক্ষ, নির্জীব। মাটি ফেটে হয়ে যায় চৌচির। খাল-বিল, নদী-নালা শুকিয়ে কাঠ হয়ে যায়। মানুষসহ অন্যান্য প্রাণিকুলের জীবন হয়ে ওষ্ঠাগত। প্রকৃতিও চায় একটু বৃষ্টির কোমল ছোঁয়া। প্রকৃতির এই বৃষ্টি কামনাকেই কবি ‘তৃষ্ণার্ত প্রকৃতি’ বলে আখ্যা দিয়েছেন।