৭ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষকন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাঅধ্যায়-৫.২প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ৫ নম্বর অধ্যায় থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। # সমীকরণ গঠন করে সমাধান করো।প্রশ্ন: আজমল ও শফিকের বয়স একত্রে 35 বছর। আজমলের বয়স শফিকের বয়স অপেক্ষা 5 বছর বেশি হলে, প্রত্যেকের বয়স নির্ণয় করো।সমাধান:মনে করি, শফিকের বয়স x বছর আজমলের বয়স (x+5) বছরপ্রশ্নানুসারে,x+(x+5) = 35বা, x+x+5 = 35বা, 2x+5 = 35বা, 2x = 35-5 [পক্ষান্তর করে]বা, 2x = 30বা, x = x = 15শফিকের বয়স = 15 বছরআজমলের বয়স = (15+5) বছর = 20 বছরAns.: আজমলের বয়স 20 বছর এবং শফিকের বয়স 15 বছর।প্রশ্ন: জামাল, কামাল ও হরিপদের একত্রে 177 টাকা আছে। কামালের চেয়ে জামালের 5 টাকা কম ও হরিপদের জামাল অপেক্ষা 7 টাকা বেশি আছে। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো।সমাধান:মনে করি,জামালের আছে x টাকাকামালের ” (x+5) টাকাএবং হরিপদের ” (x+7) টাকাপ্রশ্নানুসারে,x+(x+5)+(x+7) = 177বা, x+x+5+x+7 = 177বা, 3x+12 = 177বা, 3x = 177-12বা, 3x = 165বা, x =  x = 55 জামালের 55 টাকাকামালের (55+5) টাকা = 60 টাকাএবং হরিপদের ” (55+7) টাকা = 62 টাকাAns.: জামালের 55, কামালের 60 ও হরিপদের 62 টাকা।প্রশ্ন: দুটি সংখ্যার বিয়োগফল 25, বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুটি কত?সমাধান: মনে করি, ক্ষুদ্রতর সংখ্যাটি xবৃহত্তর সংখ্যাটি x+25প্রশ্নানুসারে, 5x = 4(x+25)বা, 5x = 4x+100বা, 5x-4x = 100 [পক্ষান্তর করে]বা, x = 100 x = 100  ক্ষুদ্রতর সংখ্যাটি 100এবং বৃহত্তর সংখ্যাটি (100+25) = 125নির্ণেয় সংখ্যা দুটি 100 ও 125.প্রশ্ন: একজন নৌকার মাঝি স্রোতের অনুকূলে 5 ঘণ্টায় 45 কিলোমিটার অতিক্রম করল। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘণ্টায় 7 কিলোমিটার হলে, ঘণ্টায় স্রোতের গতিবেগ নির্ণয় করো।সমাধান: মনে করি, স্রোতের বেগ ঘণ্টায় x কি.মি.স্রোতের অনুকূলে 5 ঘণ্টায় যায় 45 কি.মি. ” ” 1 ” ” 9 কি.মি. স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ঘণ্টায় 9 কি.মি.দেওয়া আছে,নৌকার গতিবেগ ঘণ্টায় 7 কি.মি.আমরা জানি,স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = স্রোতের গতিবেগ+নৌকার গতিবেগপ্রশ্নানুসারে, x+7 = 9 বা, x = 9-7 [পক্ষান্তর করে] বা, x = 2 x = 2 নির্ণেয় স্রোতের গতিবেগ 2 কি.মি./ঘণ্টাAns.: স্রোতের গতিবেগ 2 কি.মি./ঘণ্টাপরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল