৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুট প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়েরমুকুট নাটিকার একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য নাটিকাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অযোগ্য লোকেরা চিরকালই বাঁকা পথে চলে। তারা বাঁকা পথেই সাফল্য লাভ করতে চায়। ফলে তাদের আশ্রয় নিতে হয় অন্যায়ের, মিথ্যার, ষড়যন্ত্রের, প্রতারণার। সেই পথে কখনো কখনো সাফল্য আসে, কিন্তু কখনোই তা গৌরবের হয় না। প্রশ্ন: (ক) উদ্ধৃতিটি পড়ে ‘মুকুট’ নাটিকার কোন চরিত্রটি তোমার মনে পড়ে? প্রশ্ন: (খ) বাঁকা পথের সাফল্য গৌরবের হয় না—এ বক্তব্যের আলোকে রাজধরের প্রকৃতি লেখো।প্রশ্ন: (গ) উদ্ধৃত্তির আলোকে রাজধরের স্বভাব-প্রকৃতির পরিচয় দাও। প্রশ্ন: (ঘ) রাজধরের চরিত্র বিচার করতে গেলে উদ্ধৃতিটি কীভাবে সহায়ক হবে? আলোচনা করো। উত্তর: (ক) উদ্ধৃত অংশটি পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটিকার অন্যতম কূট চরিত্র রাজধরের কথা মনে পড়ে। অস্ত্র পরীক্ষা ও যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য রাজধর মিথ্যা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিল। শেষ পর্যন্ত তার এই ছলনা সবার কাছে প্রকাশ হয়ে যায়। উত্তর: (খ) বাঁকা পথে অন্যায় ও ছলনার মাধ্যমে অর্জিত সাফল্য কখনো গৌরবের হয় না। বরং তা সবার ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়। মুকুট নাটিকার অন্যতম নেতিবাচক চরিত্র রাজধরের ক্ষেত্রে দেখা যায়, সে মিথ্যা ষড়যন্ত্র ও প্রতারণার মাধ্যমে অস্ত্র পরীক্ষা ও যুদ্ধক্ষেত্রে সাফল্য লাভ করেছিল। কিন্তু তার সে ছলনা সবার কাছে প্রকাশিত হওয়ার পর তা মোটেও গৌরবের ছিল না। বরং তার ছলনার মাধ্যমে অর্জিত মুকুটকে পানিতে বিসর্জন দিয়ে তাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই আমরা বলতে পারি, রাজধরের চরিত্রের মধ্য দিয়ে এ সত্যই প্রতিফলিত হয়েছে যে মিথ্যা দিয়ে সাময়িক সফলতা লাভ করা যায় কিন্তু তা কখনো স্থায়ী সুনাম বয়ে আনতে পারে না।উত্তর: (গ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটিকার অন্যতম চরিত্র কনিষ্ঠ রাজকুমার রাজধর ছিল অস্ত্রবিদ্যায় সম্পূর্ণ অজ্ঞ। চারিত্রিক দিক থেকে সে ছিল অত্যন্ত নীচ ও কুটিল স্বভাবের। সে একজন অযোগ্য ব্যক্তি হয়েও অস্ত্র পরীক্ষা, যুদ্ধক্ষেত্রে কুটিলতা ও ষড়যন্ত্রের মাধ্যমে সফলতা অর্জন করে। স্বভাববৈশিষ্ট্যে হীন এ লোকটির চরিত্রে বিভিন্ন ত্রুটি বিদ্যমান। নিচে তার স্বভাব-প্রকৃতির পরিচয় তুলে ধরা হলো। ১. রাজধর শিক্ষাগুরুর প্রতি কদর্য আচরণকারী। ২. সে ছিল একজন কাপুরুষ।৩. তার স্বভাবের মধ্যে ছিল কুটিলতা।৪. সে নিজের বংশগৌরব ও আভিজাত্যবোধের অহমিকায় অন্ধ ছিল। ৫. যুদ্ধবিদ্যায় তার কৌশলগত জ্ঞান ছিল না। ৬. তার সব কথাবার্তা ও কাজকর্ম ছিল চাতুর্যপূর্ণ। ৭. সে ছিল ক্ষমতালোভী।