৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার জন্য কম্পিউটারপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সবার জন্য কম্পিউটার’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মতিঝিল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, তোমরা অনেকে কম্পিউটারের কথা শুনেছ, দেখেছ এবং ব্যবহারও করেছ। এ যন্ত্র বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফলাফল তৈরিতে কাজে লাগে। তা ছাড়া ব্যবসায়িক কাজকর্ম, শিল্পসাহিত্য, বিনোদন, ছবি আঁকা, গান শোনার ক্ষেত্রেও ব্যবহূত হয়ে থাকে। অনেক বড় বড় গাণিতিক সমস্যা, যা তোমাদের সমাধান করতে বেশি সময় লাগবে, কিন্তু কম্পিউটার অল্প সময়ে তার সঠিক সমাধান দিয়ে দেবে। কম্পিউটার ভবিষ্যতে একদিন মানুষের বুদ্ধিমত্তার কাছে চলে আসবে। আমি আশা করছি, বিজ্ঞান ও প্রযুক্তির চমকপ্রদ রহস্যময় জগতে তোমরা একদিন অংশ নেবে।প্রশ্ন: ক) কম্পিউটার কী?প্রশ্ন: খ) কম্পিউটারের একটি বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও।উত্তর: ক) কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্রবিশেষ, গ্রিক শব্দ compute থেকে computer শব্দটি এসেছে, যার আভিধানিক অর্থ গণনাকারী বা হিসাবকারী যন্ত্র।উত্তর: খ) আধুনিক যুগের বিস্ময় কম্পিউটার এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এর অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো, এটি অনেক দ্রুত কাজ করতে পারে। যেমন: ৩০ অঙ্কের একটা সংখ্যাকে আরেকটা ৩০ অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে দিলে সেটা বের করতে একজন মানুষের অনেক সময় লাগবে, কিন্তু একটি কম্পিউটার সেটা মুহূর্তের মধ্যে নির্ভুলভাবে করে ফেলতে সক্ষম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল