সবার জন্য কম্পিউটারপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ বাংলা বিষয়ের ‘সবার জন্য কম্পিউটার’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ) উক্ত বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল তৈরিতে কম্পিউটার ভূমিকা রাখতে পারে—বর্ণনা করো।উত্তর: গ) কম্পিউটার আজ শিক্ষাক্ষেত্রেও ব্যবহূত হচ্ছে ব্যাপকভাবে। বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফলাফল তৈরিতে এর ভূমিকা অগ্রগণ্য। উক্ত বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল তৈরিতে কম্পিউটার একটি সঠিক পথনির্দেশক হিসেবে কাজ করতে পারে।নিচে তা দেওয়া হলো।১. উত্তরপত্র পর্যবেক্ষণ ২. শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়৩. পরীক্ষায় পাসের হার নির্ণয়৪. নম্বরপত্র তৈরিকরণপ্রশ্ন: ঘ) অনুচ্ছেদে উল্লিখিত ‘বিজ্ঞান ও প্রযুক্তির এক চমকপ্রদ রহস্যময় জগৎ’ কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ঘ) বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের আশীর্বাদে পরিপূর্ণ আজ গোটা বিশ্ব। এ জগৎটা যেন বিজ্ঞান ও প্রযুক্তির রহস্যময় জগতে পরিণত হয়েছে। আর এরই রূপরেখা কল্পনা করেছিলেন প্রখ্যাত মনীষী অলব্রাইট হাক্সলি, ‘এমন একসময় আসবে, যখন মানুষ সৃষ্টি হবে যন্ত্রের সাহায্যে এবং যন্ত্রজাত মানুষই সব সময় পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে আসবে।’আজ বিশ্বের যে দিকেই তাকানো যায়, সর্বত্র বিজ্ঞানের ছোঁয়ায় আলোকিত। বিজ্ঞানের কল্যাণে মুহূর্তের মধ্যেই মানুষ পাড়ি জমাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সাগরতলের নিগূঢ় রহস্য আজ উন্মোচিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির জাদুকরি স্পর্শে। দুর্গম গিরিপথ চিরে তৈরি হচ্ছে রাস্তা-সেতু। মানুষ ফিরে আসছে মৃত্যুর কোল থেকে। অলৌকিক হলেও সত্যি, প্লাস্টিক সার্জারির মাধ্যমে কুৎসিত চেহারা হয়ে উঠছে আকর্ষণীয়। মানুষ ছুটে চলেছে চেনা পৃথিবী ছেড়ে অজানা গ্রহের সন্ধানে—স্পুটনিক। একুশ শতকে মানবশিশুর জন্ম হয়েছে ক্লোনিংয়ের মাধ্যমে। বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ যে কত রহস্যময়, তা আরও একবার প্রমাণিত হয়, যখন এর বিস্ময়কর আবিষ্কারগুলো ব্যবহূত হয় পৃথিবী ধ্বংসের কাজে।