বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকামুকুটপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়েরমুকুট নাটিকার একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য নাটিকাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: (ঘ) রাজধরের চরিত্র বিচার করতে গেলে উদ্ধৃতিটি কীভাবে সহায়ক হবে? আলোচনা করো। উত্তর: (ঘ) মুকুট নাটিকার অন্যতম নেতিবাচক চরিত্র কনিষ্ঠ রাজপুত্র রাজধরের যে কুটিল চরিত্রের পরিচয় পাওয়া যায়, তা বিশ্লেষণে উদ্ধৃত অংশ অনেকাংশেই সহায়ক ভূমিকা পালন করতে পারে। লেখক বোঝাতে চেয়েছেন, অযোগ্য লোকেরা সহজ-সরল ও সত্যের পথ পরিহার করে সব সময় কুটিলতার আশ্রয় নিয়ে থাকে। তারা মিথ্যা, ষড়যন্ত্র ও প্রতারণার মাধ্যমে সফলতা অর্জন করতে চায়। রাজধরের চরিত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, সে ছিল অস্ত্রশিক্ষায় অপটু এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত অনভিজ্ঞ ব্যক্তি। অযোগ্য ব্যক্তি বলেই সে সত্যের পথ পরিহার করে মিথ্যা, ষড়যন্ত্র ও প্রতারণার মধ্য দিয়ে বাঁকা পথে সফলতা লাভ করার চেষ্টা করে। সে গোপনে নিজের নামাঙ্কিত তীর ইন্দ্রকুমারের অস্ত্রশালায় রেখে আসে এবং ইন্দ্রকুমারের নামাঙ্কিত তীর চুরি করে নিয়ে আসে। আবার যুদ্ধক্ষেত্রে সে পাঁচ হাজার সৈন্যকে দূরে সরিয়ে রাখে। রাতের অন্ধকারে আরাকান রাজাকে বন্দী করে তার মুকুট নিয়ে আসে। এভাবে সে অস্ত্র পরীক্ষায় এবং যুদ্ধক্ষেত্রে বাঁকা পথে সাফল্য অর্জনের চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তার এসব প্রতারণা প্রকাশ পায়। গৌরব অর্জনের পরিবর্তে সেনাপতি তাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। এভাবেই আমরা দেখতে পাই, উদ্ধৃত অংশে যে মূলভাব প্রকাশিত হয়েছে, তা রাজধরের স্বভাব-চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। কাজেই তার স্বভাব-চরিত্র মূল্যায়ন করতে উদ্ধৃত অংশটি সহায়ক ভূমিকা পালন করে।