বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকারসাল ও স্বর্ণলতিকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘রসাল ও স্বর্ণলতিকা’ কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মধুমাখা ফল মোর বিখ্যাত ভুবনে!/তুমি কি তা জান না, ললনে? দেখ মোর ডাল-রাশি,/কত পাখি বাঁধে আসিবাসা এ আগারে!/ধন্য মোর জনম সংসারে!প্রশ্ন: (ক) ‘আগার’ শব্দের অর্থ কী?প্রশ্ন: (খ) মধুমাখা ফল বলতে কী বোঝানো হয়েছে?প্রশ্ন: (গ) তোমার অভিজ্ঞতার আলোকে সমাজের একটি দাম্ভিক চরিত্র তুলে ধরো।প্রশ্ন: (ঘ) ‘ধন্য মোর জনম সংসারে’—লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: (ক) ‘আগার’ শব্দের আভিধানিক অর্থ গৃহ বা ঘর। উত্তর: (খ) ‘মধুমাখা’ ফল বলতে আমকে বোঝানো হয়েছে। এটি অত্যন্ত সুস্বাদু, যা মধুর মতোই সবার কাছে প্রিয়। এখানে আম নিজেই নিজের প্রশংসায় পঞ্চমুখ। তাই নিজের পরিচয় দিচ্ছে মধুমাখা বলে। উত্তর: (গ) আমাদের গ্রামে একজন বিত্তশালী লোক ছিল। তাই সে সমাজের সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা ও ভালো ব্যবহার করত না। অর্থবিত্তই তার কাছে সবকিছু। সে খুবই অহংকারী ছিল। বিত্তের মোহে গৌরববোধ করত। হঠাৎ ব্যবসায়ে তার লোকসান হয় এবং লোকটিও তার সব বিত্ত-ঐশ্বর্য হারিয়ে ফেলে। উত্তর: (ঘ) উল্লিখিত লাইনে আমগাছের অহংকারী রূপটি প্রকাশ করা হয়েছে। আমগাছ আকারে বিশাল। তার তুলনায় স্বর্ণলতিকা নিতান্ত ছোট। তার পাহাড়সম উচ্চতা, সুস্বাদু ফল, তার ডালে পাখির বাসা, তার ছায়ায় রাখালের বিশ্রাম, পথিকের আশ্রয়—সবকিছু নিয়ে সে গৌরববোধ করে। নিজের শ্রেষ্ঠত্বে সে এখানে নিজেই মুগ্ধ, বিমোহিত ও অন্ধ হয়ে যায়। নিজেকে সে ধন্য মনে করে। তার জন্ম ধন্য। আর তাই সে স্বর্ণলতিকাকে অতি তুচ্ছ মনে করে। আলোচ্য অংশে আমগাছের অহংকারের চিত্রটি ফুটে উঠেছে।