৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবৃষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘বৃষ্টি’ কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ১. বৃষ্টি কবিতায় কবি তুলে ধরেছেন—(ক) গ্রীষ্মকালীন প্রকৃতির রূপ (খ) বর্ষাকলীন প্রকৃতির রূপ(খ) শরৎকালীন প্রকৃতির রূপ (ঘ) হেমন্তকালীন প্রকৃতির রূপ২. কোনটি বৃষ্টির স্পর্শ পেতে চায়?(ক) চৌচির মাঠ (খ) রৌদ্রদগ্ধ ধানখেত(গ) পল্লীর বনানী (ঘ) তৃষ্ণাকাতর গাঁয়ের বৃদ্ধ৩. বৃষ্টি কবিতার রচয়িতা কে?(ক) শাহাদৎ হোসেন (খ) শামসুর রাহমান(গ) ফর্রুখ আহমদ (ঘ) কাজী নজরুল ইসলাম৪. বহুদূর পথ পাড়ি দিতে চায় কে? (ক) পথিক (খ) মেঘ (গ) বৃষ্টি (ঘ) মন৫. বৃষ্টি কবিতার পর্ব সংখ্যা কয়টি?(ক) একটি (খ) তিনটি (গ) দুটি (ঘ) পর্ব নেই৬. ‘প্রতীক্ষিত বৃষ্টি’ বলতে কী বোঝানো হয়েছে?(ক) বছরে বৃষ্টি একবারই হয় (খ) বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ(গ) বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছিল (ঘ) গ্রীষ্মের খরতাপের পর বৃষ্টি নামে৭. ‘রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাত’ কী অর্থে কবিতায় ব্যবহূত হয়েছে?(ক) গ্রীষ্মকালকে বোঝাতে (খ) গ্রীষ্মের খরতাপে রুক্ষ হয়ে যাওয়া আকাশ(গ) দেশের দুর্ভিক্ষের অবস্থা বোঝাতে (ঘ) মানুষের অসুস্থতাকে বোঝাতে৮. ‘প্রাণের জোয়ার’ কী অর্থে ব্যবহূত হয়েছে?(ক) বর্ষার জল (খ) রুক্ষ-শুষ্ক প্রকৃতি (গ) গ্রীষ্মের শুষ্কতার পর বৃষ্টি নামা(ঘ) বর্ষার বর্ষণে অধিক ফসল ফলার সম্ভাবনা৯. বিদ্যুৎ চমকানোর ঘটনাকে ‘বিদ্যুৎ রূপসী পরী’র সঙ্গে তুলনা করার মধ্য দিয়ে মূলত কবির কোন দক্ষতা প্রকাশিত হয়েছে?(ক) ভাষা ব্যবহারের দক্ষতা (খ) শব্দ চয়নের দক্ষতা(গ) রূপ-কল্পনা প্রয়োগের দক্ষতা (ঘ) বিশ্লেষণী মনোভাব১০. বৃষ্টি ব্যাকরণের কোন নিয়মে গঠিত শব্দ?(ক) প্রত্যয় (খ) উপসর্গ (গ) সমাস (ঘ) সন্ধি১১. ‘বর্ষা সম্ভাবনার ঋতু, বর্ষা ধ্বংসের ঋতু’ কেন?(ক) বর্ষায় নদী ভাঙে, নদীতে মাছ ধরা পড়ে(খ) বর্ষায় বন্যা হয়, ফসলের উৎপাদন বাড়ে(গ) বর্ষা মানুষকে কর্মমুখী করে তোলে(ঘ) বর্ষা মানুষকে স্মৃতিকাতর করে তোলে১২. ‘বৃষ্টি’ কবিতায় দুটি বিষয়ের ওপর বৃষ্টির প্রভাব বর্ণিত হয়েছে। সেই বিষয় দুটি কী?(ক) বর্ষা ও প্রকৃতি (খ) বৃষ্টি ও প্রকৃতি (গ) বৃষ্টি ও মানুষের মন (ঘ) প্রকৃতি ও মানুষের মন১৩. ‘দিগন্ত’ যে নিয়মে গঠিত শব্দ—i. সমাস ii. সন্ধি iii. প্রত্যয়নিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iiiনিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪-১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।প্রচণ্ড গ্রীষ্মের প্রখরতায় সবুজের আধার বনও হয়ে পড়ে নির্জীব। পানির জন্য ব্যাকুল হয়ে ওঠে বন-বনানী। গ্রীষ্মের রৌদ্র-দহনে প্রকৃতির মতো মানুষের মনও হয়ে পড়ে তৃষ্ণাকাতর।১৪. ষড়ঋতুর সমধারায় গ্রীষ্মের পর কোন ঋতুর আগমন ঘটে? (ক) শরৎ (খ) হেমন্ত (গ) বসন্ত (ঘ) বর্ষা১৫. প্রতীক্ষিত বৃষ্টি কী নিয়ে আসে?i. পরিতৃপ্তি ii. স্নিগ্ধ প্রশান্তি iii. স্মৃতিকোনটি সঠিক?(ক) i, ii (খ) ii, iii (গ) i, iii (ঘ) i, ii ও iiiসঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক।