৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাএকটি পাখিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ১। ‘পাখি’ প্রতীকটি কোন অর্থে ব্যবহূত হয়েছে? (ক) স্বপ্নিল মায়া (খ) সুখময় জীবন (গ) সুখের প্রত্যাশা (ঘ) বিশাল শূন্যতা২। ‘স্বপ্ন পুরীর ইশারা’ বলতে কী বোঝায়?(ক) সুখী ও আনন্দময় জীবনের ইঙ্গিত (খ) কল্পলোকের মায়াবী ছোঁয়া (গ) স্বর্গের স্বপ্নমাখা গান (ঘ) মিথ্যা প্রতারণা৩। পাখির জন্য প্রত্যাশা কার?(ক) নগরবাসীর (খ) দেশবাসীর (গ) গ্রামবাসীর (ঘ) দরিদ্র জনগণের ৪। ‘একটি পাখী’ কবিতাটি রচনা কে করেন?(ক) আব্দুল কাদির (খ) জসীমউদ্দীন(গ) শামসুর রাহমান (ঘ) কাজী নজরুল ইসলাম৫। কবি শামসুর রাহমান পেশায় কী ছিলেন?(ক) সাংবাদিক (খ) রাজনীতিবিদ (গ) শিক্ষক (ঘ) চিকিৎসক৬। পাখিটা কিসের গান নিয়ে আসবে?(ক) নিজের (খ) স্বর্ণের (গ) মানুষের (ঘ) শিল্পীর৭। পাখিটি কোথায় নামবে?(ক) চালে (খ) গাছে (গ) ছাদে (ঘ) পথে৮। ‘একটি পাখি’ কবিতায় ‘বাজল না তার পাখা দুটি’—মানে কী? (ক) হতাশার (খ) আনন্দের (গ) দুঃখ (ঘ) বেদনার৯। শহরবাসী ঘরে ফিরল কেন? (ক) ক্লান্ত হয়ে (খ) ঘুমানোর জন্য (গ) বৃষ্টি আসছে (ঘ) রাত হয়েছে১০। ‘সবাই তাকায় দূরে’—কেন? (ক) বাসের জন্য (খ) আত্মীয়ের জন্য(গ) পাখির জন্য (ঘ) নেতার জন্য১১। ‘বলবে খবর কিছু’—কী অর্থে ব্যবহূত হয়েছে?(ক) সংবাদের (খ) আশ্বাস ও ইঙ্গিত(গ) খাবার (ঘ) অর্থ সম্পদ১২। একটি পাখি কোন শ্রেণীর কবিতা? (ক) প্রতীকী (খ) দেশাত্মবোধক (গ) প্রেমের (ঘ) সাধারণ কবিতা ১৩। ‘কিন্তু কোথায় সে পাখিটা’ ‘পাখি’ বলতে নিচের কোনটি যথার্থ?(ক) একটি পাখি (খ) সুখ (গ) কারও নাম (ঘ) দুঃখ নিচের উদ্দীপকটি পড় এবং ১৪-১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। তার দু চোখে মায়াপুরীর ছায়া আছেদূর পাতালের স্বপ্ন আছেআছে তারার আলো।১৪। স্বপ্ন শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?(ক) সমাস (খ) সন্ধি (গ) প্রত্যয় (ঘ) প্রকৃতি১৫। ‘তার দু চোখে মায়াপুরীর ছায়া আছে’—কার?i. মানুষের ii. পাখির iii. শিশুরকোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iiসঠিক উত্তর: ১। খ ২। খ ৩। ক ৪। গ ৫। ক ৬। খ ৭। ঘ ৮। ক ৯। ক ১০। গ ১১। খ ১২। ক ১৩। খ ১৪। ঘ ১৫। খ