ভালোবাসার জয়প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ে ভালোবাসার জয় কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ভয়ের শক্তিকে জয় করার পন্থা অস্ত্রের দাপট নয়, প্রীতির স্নিগ্ধতা। অস্ত্র-গোলাগুলি যত শক্তিশালীই হোক না কেন, তার ক্ষমতা নেই শত্রুকে জয় করার। বরং অস্ত্রের ভয়ংকর স্বভাব ক্ষতি ও বিনষ্ট সাধন করে। পক্ষান্তরে, শত্রুর মন জয় করে তাদের মিত্রে পরিণত করতে পারে ভালোবাসা। ভালোবাসার শক্তি অপরিসীম। সমস্ত দুঃখ, সমস্ত অপমান, সমস্ত আঘাত বুকে টেনে নিয়ে ভালোবাসার শক্তি মৃত্যুকেও জয় করতে পারে।প্রশ্ন: ক. ভয়ের শক্তিকে জয় করার পন্থা কী?প্রশ্ন: খ. অস্ত্রের মাধ্যমে ভয় দূর করা যায় না কেন?প্রশ্ন গ: শত্রুর প্রতি মনোভাব কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো?উত্তর: ক. ভয়ের শক্তিকে জয় করার পন্থা হলো প্রীতির স্নিগ্ধতা। প্রীতি মানুষের অন্তরে প্রেম ও ভালোবাসার জন্ম দেয়।উত্তর: খ. অস্ত্র যতই শক্তিশালী হোক না কেন এর মাধ্যমে ভয় দূর করা যায় না। কারণ, অস্ত্রের ভয়ংকর স্বভাব ক্ষতি ও বিনষ্ট সাধন করা।উত্তর গ: মানবজীবনে দ্বন্দ্ব, সংঘাত ও শত্রুতার অনুপস্থিতি বলে কোনো ব্যাপার নেই। জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাদের সঙ্গে মিলেমিশে চলতে হয়। এ চলার পথে বিভিন্ন কারণে শত্রুতা সৃষ্টি হতে পারে। আমার মতে, কারও শত্রু থাকলেও সে শত্রুর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করা উচিত নয়। সব সময় খেয়াল রাখতে হবে যে শত্রুও একজন মানুষ। তাকে শত্রু হিসেবে না ভেবে বরং ভালোবাসার মাধ্যমে তার মন জয় করার চেষ্টা করতে হবে। সর্বোপরি শত্রুকে শত্রু না ভেবে তাকে যাতে পরম বন্ধু ভাবা যায় সে মনোভাব পোষণ করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল