সাম্রাজ্যের চেয়েও বড়প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য রচনাটি ভালোভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।কোনো একটি বিষয়ে দক্ষ ও বিশেষজ্ঞ হতে হলে সেটির সঙ্গে লেগে থাকতে হয়। তবেই আসে সফলতা। যেমনটি করেছিলেন শেকসিপয়র। সমস্ত বিশ্বকে শেখার ক্ষেত্র হিসেবে গ্রহণের পাশাপাশি তিনি রঙ্গমঞ্চকেও শেখার ক্ষেত্র হিসেবে নিয়েছিলেন। ফলে তিনি হয়ে উঠেছিলেন তার সময়কার সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও লেখক হিসেবে। তিনি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন নাট্যশালায়।প্রশ্ন (ক): শেকসিপয়র কোন সময়ের নাট্যকার? প্রশ্ন (খ): রঙ্গমঞ্চকে কেন বিদ্যালয় বলা হয়েছে?প্রশ্ন (গ): নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য উদ্দীপকের বক্তব্য কীভাবে সহায়ক হতে পারে? ব্যাখ্যা করো।প্রশ্ন (ঘ): উদ্দীপকের আলোকে নাট্যশিল্পী হিসেবে শেকসিপয়রের কাজ মূল্যায়ন করো। উত্তর: (ক) সমগ্র ইউরোপের মধ্যে ইংল্যান্ড যখন সমৃদ্ধির যুগে প্রবেশ করেছিল, নতুন নতুন বন্দর আবিষ্কার, জ্ঞানবিজ্ঞানচর্চার প্রচণ্ড উৎসাহ ও অগ্রগতি শুরু হয়েছিল, ঠিক সেই সময়কার নাট্যকার উইলিয়াম শেকসিপয়র। তিনি ১৫৬৪ সালে ইংল্যান্ডের একটি ছোট্ট শহর স্ট্রাটফোর্ডে জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন।উত্তর: (খ) ইংল্যান্ডের বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসিপয়র স্কুল-কলেজের প্রথাগত শিক্ষা তেমন গ্রহণ করতে পারেননি। তিনি প্রায় সারাটা জীবন রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। রঙ্গমঞ্চের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সব বিষয়ে শিক্ষালাভ করেছিলেন। জীবনের বেশির ভাগ সময় তিনি রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত থেকে শিক্ষা লাভ করেছিলেন বলে রঙ্গমঞ্চকেই বিদ্যালয় বলা হয়েছে। উত্তর: (গ) উদ্বৃত অনুচ্ছেদে যে মূল বক্তব্য প্রকাশিত হয়েছে তা ব্যক্তিগত পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখার ক্ষেত্রে প্রত্যেক জীবনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। কোনো ব্যক্তিকে জীবনযুদ্ধে সফলতা অর্জন করতে হলে, জীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখতে হলে শুধু পাঠ্য বইয়ের গণ্ডিভূত শিক্ষার ওপর নির্ভর করলে চলবে না। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। হাতে-কলমে বাস্তবভিত্তিক শিক্ষাগ্রহণ না করলে কখনো কোনো বিষয়ে কৃতিত্ব অর্জন করা সম্ভব নয়। উদ্ধৃত অংশে আমরা দেখতে পাই, বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসিপয়র রঙ্গমঞ্চে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একজন বিখ্যাত নাট্যকারে পরিণত হতে পেরেছেন এবং বিশ্বের সব মানুষের হূদয়ে স্থান করে বিশাল কৃতিত্বের পরিচয় দিয়েছেন। শেকসিপয়রের এ জীবন দর্শন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। # বাকি অংশ ছাপা হবে আগামীকাল