৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের সেবাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের মানুষের সেবা কবিতাটির সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ‘মানুষকে ভালোবাসলেই আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়’-মন্তব্যটি বিশ্লেষণ কর।উত্তর: ঘ) আল্লাহ তাআলা তাঁর সৃষ্টিকুলে মানুষকে সবচেয়ে বেশি ভালবাসেন। মানুষকে দুঃখ দিলে, কষ্ট দিলে, মানুষের মনে ব্যথা দিলে আল্লাহ তাআলা ব্যথিত হন এবং বেজার হন। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সাথে আছেন, তাই মানুষকে ভালবাসলে আল্লাহ তাআলা খুশিহন। আল্লাহ তাআলার সৃষ্টি মানুষকে উপেক্ষা করে আল্লাহ তাআলার বন্দনা করলেই যে তিনি খুশি হন তা নয়। রোগকাতর মানুষের পরিচর্যার মধ্য দিয়ে, নিরন্ন মানুষের ক্ষুধার অন্ন জুগিয়ে, তৃষ্ণার্তের তৃষ্ণা মিটিয়েই মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। অতিপীড়িত মানবতার পাশে সেবা ও কল্যাণের হাত যে বাড়িয়ে দেয় সেই প্রকৃত অর্থে পূন্য অর্জন করে এং আল্লাহ তাআলার ভালবাসা লাভকরে।