মানাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের মানা কবিতাটির সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বাংলাদেশের রূপময় প্রকৃতির আনাচ-কানাচে ছড়িয়ে রয়েছে নানা সৌন্দর্য ও নানা আকর্ষণ। নানা বিধিনিষেধের বেড়াজালে বন্দী মানুষ বঞ্চিত হয় পাখপাখালির লীলায়িত ভঙ্গি আর কলকাকলি থেকে। সাগর-দিঘির স্বচ্ছ পানি, মাঠের সবুজে সোনা রোদের হাসি কিংবা পুকুরের আয়নায় পড়া নীলাভ আভা যে রূপের হাতছানি দেয়, তার সৌন্দর্য সে অনুভব করবে কী করে? সেই পথ আগলে ধরে জলের দানোর আতঙ্ক।প্রশ্ন: ক. কোথায় আকাশের নীলাভ আভা রূপের হাতছানি দেয়?প্রশ্ন: খ. ‘জলের দানোর আতঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন?প্রশ্ন: গ. বাংলাদেশের প্রকৃতিকে তুমি কতটুকু ভালোবাসো?প্রশ্ন: ঘ. শহরের বেড়াজালে বন্দী মানুষ কীভাবে প্রকৃতির সুধা অন্বেষণে বঞ্চিত হচ্ছে?উত্তর: ক. জলপুকুরের আয়নায় আকাশের নীলাভ আভা রূপের হাতছানি দেয়। এখানে বাংলার কোমল প্রাকৃতিক পরিবেশের সরল বর্ণনা দেওয়া হয়েছে।উত্তর: খ. ‘জলের দানোর আতঙ্ক’ বলতে কবি প্রাকৃতিক জলজ পরিবেশে মানবসভ্যতার হিংস্র থাবাকে বুঝিয়েছেন। বিধিনিষেধের বেড়াজালে যে মানবমন বন্দী, সে জলের দানবকে ভয় করে, কিন্তু আবার নিজের অজান্তেই হয়তো তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।উত্তর: গ. বাংলাদেশ আমার মাতৃভূমি। এই মাতৃভূমির প্রকৃতিকে আমি আমার মায়ের মতো ভালোবাসি। আমার কাছে মনে হয়, মাকে ভালবাসা আর এ দেশের প্রকৃতিকে ভালোবাসা প্রায় সমার্থক একটি ব্যাপার। আমার হূদয়ে বাংলাদেশের প্রকৃতির প্রতি ভালোবাসার একটা আলাদা জায়গা আছে। এই অসম্ভব সুন্দর প্রকৃতির অপরিমেয় সৌন্দর্য, সুষমা আর বৈচিত্র্যকে ভালোবেসেই আমি আমার জীবনের চরম সার্থকতা খুঁজে পাই। তাই আমার কাছে মনে হয়, একজন মা তাঁর সন্তানকে কিংবা সন্তান তার মাকে যেভাবে ভালোবাসে, বাংলাদেশের প্রকৃতিকে আমি ঠিক সেভাবেই ভালোবাসি।উত্তর: ঘ. বাংলার প্রকৃতি মনোরম রূপের লীলাভূমি। এখানে পাখিদের কলকাকলিতে পরিবেশ মুখরিত হয়। সাগর-দিঘির নির্মল পানি, মাঠের সবুজে সোনা রোদের হাসি অথবা জলপুকুরের দর্পণে পড়া নীল আকাশের নীলাভ আভা যেন রূপের হাতছানি দেয়। সব মিলিয়ে প্রকৃতির অপরিমেয় সৌন্দর্য ও সুষমা অনন্যসাধারণ। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে শহরের বেড়াজালে বন্দী মানুষ প্রকৃতির এই সুধা অন্বেষণে বঞ্চিত হচ্ছে। ‘মানা’ কবিতায় পল্লী প্রকৃতি ও শহরের মানুষের জীবন বিপরীতমুখী। শহরের মানুষ পরাধীনতা ও বিধিনিষেধের বেড়াজালে বন্দী। প্রকৃতি তার রূপের ডালি উন্মুক্ত করে রেখেছে, কিন্তু শহরের মানুষ এই রূপের কাছে সহজে আসতে পারে না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে না। কারণ বিধিনিষেধের বেড়াজালে যেমন বন্দী, সে কখনো বেড়াজাল ঘোচাতে পারে না। অদৃশ্য এক ক্ষমতা তাকে সর্বক্ষণ ঘিরে রাখে। মানবজীবন হলো মুক্ত বিহঙ্গের মতো। খাঁচায় বন্দী থাকা তার সাজে না। কিন্তু নানা রকম বিধিনিষেধের বেড়াজালের শৃঙ্খলে আবদ্ধ থেকে শহরের মানুষ প্রকৃতির সুধা অন্বেষণে বঞ্চিত হচ্ছে।