৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দলালপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের নন্দলাল কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্যপ্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। ‘নন্দলাল’ কবিতায় মানুষের আচরণের তীর্যক সমালোচনা করা হয়েছে। দেশপ্রেমের নামে বুলিসর্বস্ব মানুষের ভণ্ডামির স্বরূপ ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এক ধরনের লোক আছে, যাঁরা মুখে দেশ-দরদি বড় বড় বুলি ছাড়ে। কিন্তু বাস্তবে দেশ, জাতির জন্য সামান্যতম ত্যাগও স্বীকার করেন না। প্রকৃত অর্থে তারাই দেশের বড় শত্রু।প্রশ্ন: ক. দেশের শত্রু কারা?প্রশ্ন: খ. নন্দনাল কী ধরনের কবিতা?প্রশ্ন: গ. নন্দলালের মতো ভণ্ড লোকদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কীরূপ বলে তুমি মনে করো। যুক্তি উপস্থাপন করো। প্রশ্ন: ঘ. কবি নন্দনালের মাধ্যমে সমাজের ভণ্ড মানুষের স্বরূপ বিশ্লেষণ করেছেন। আলোচনা করো।উত্তর: ক. যাঁরা মুখে মুখে দেশপ্রেমের কথা বলেন, লোক সমাজে প্রশংসিত হওয়ার জন্য উদগ্রীব থাকেন অথচ বাস্তবে দেশের জন্য বিন্দুমাত্র ত্যাগ স্বীকারে প্রস্তুত নন, তাঁরাই দেশের শত্রু। উত্তর: খ. ‘নন্দলাল’ একটি ব্যঙ্গাত্মক কবিতা। এ কবিতায় সমাজের এক বিশেষ শ্রেণীর মানুষের ভণ্ড ও কপট আচরণের তীব্র সমালোচনা করা হয়েছে। এরা শ্রেণীস্বার্থের কারণে দেশপ্রেমের পোশাক গায়ে জড়ায়, কিন্তু বাস্তবে দেশপ্রেমের কোনো লক্ষণই তাঁদের কথা ও কাজে প্রকাশ পায় না। দেশের জন্য বিন্দুমাত্র ত্যাগ স্বীকারে তাঁরা প্রস্তুত নন।উত্তর: গ. দেশের সাধারণ মানুষ আজ অনেক বেশি সচেতন। তাঁরা নন্দলালের মতো ভণ্ডশ্রেণীর অস্তিত্ব আজ আবিষ্কারে সক্ষম হয়েছেন। সাধারণ মানুষ আজ তাঁদের চিনতে পেরেছেন। এসব বাকসর্বস্ব স্বার্থপর, মিথ্যাবাদী, ভণ্ড দেশপ্রেমিকদের সাধারণ মানুষ আজ ঘৃণার চোখেই দেখেন। কিন্তু বাস্তবতা বড়ই রূঢ়। সময়ের পরিহাস এই যে এসব মিথ্যাবাদী, স্বার্থপর, বাকসর্বস্ব, ভণ্ড ব্যক্তিরাই আজ সমাজে টাকা-পয়সা, সম্পদে অধিক শক্তিশালী। এ শ্রেণীর মানুষের প্রতি সাধারণ মানুষের দষ্টিভঙ্গি সম্পূর্ণ নেতিবাচক। উত্তর: ঘ. সমাজসচেতন কবি দ্বিজেন্দ্রলাল ‘নন্দলাল’ চরিত্রের মধ্য দিয়ে সমাজের এক বিশেষ ভণ্ড, কপটশ্রেণীর স্বরূপ আমাদের সামনে তুলে ধরেছেন। নন্দলালেরা মুখে দেশপ্রেমের বাণী আওড়ায়, কিন্তু এঁরা দেশকে বিন্দুমাত্র ভালোবাসেন না। কেননা, তাঁরা দেশের জন্য বিন্দুমাত্র আত্মত্যাগ করতে নারাজ। তাঁরা কেবল নিজেদের অস্তিত্বকেই টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। অথচ আত্মত্যাগ ব্যতীত প্রকৃত দেশপ্রেমিক কখনোই হওয়া যায় না। নন্দলালের মতো লোকেরা দেশপ্রেমের কথা বলে অথচ পেছনে তাঁরা দেশের মানুষের ও সমাজের ক্ষতি করে সম্পদের পাহাড় গড়ে তোলেন। তাঁরা কালো টাকা, কালো সম্পদের মধ্যে নিজেদের সুখ খোঁজেন। আর কালো টাকাকে সাদা করতে তাঁরা লোক দেখানো দেশপ্রেম ও মানুষের মধ্যে প্রশংসিত হওয়ার জন্য টাকা উড়ায়। অথচ তাঁদের কপটতা ও ভণ্ডামি সাধারণ মানুষ ঠিকই বুঝতে পারেন। সাধারণ মানুষ তাঁদের সামনাসামনি সম্মানের অভিনয় করলেও আদতে তাঁদের ঘৃণা করেন।তাই পরিশেষে বলা যায়, কবি দ্বিজেন্দ্রলাল রায় ‘নন্দলাল’ কবিতায় নন্দলাল চরিত্রের মধ্যে দিয়ে অত্যন্ত সূচারুরূপে এবং যৌক্তিকতার নিরিখে সমাজের ভণ্ড দেশপ্রেমিকের সমালোচনা করেছেন, যা কবি সত্তার অনুপম দক্ষতার পরিচায়ক।