ভালোবাসার জয়প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ে ভালোবাসার জয় কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন ঘ: একজন কিশোর হিসেবে ভালোবেসে শত্রুর মন তুমি কীভাবে জয় করবে? উদ্দীপকের আলোকে বুঝিয়ে বলো।উত্তর ঘ: মানুষের জীবনে দ্বন্দ্ব, সংঘাত অবশ্যম্ভাবী ব্যাপার। সমাজে টিকে থাকার প্রয়োজনে মানুষকে পরস্পরের সঙ্গে মিলেমিশে চলতে হয়। এ চলার পথে প্রায়ই শান্তি বিনষ্টকারী শত্রুতা সৃষ্টি হয়। শত্রুতা দূর করার প্রধান পন্থা অস্ত্র নয়, ভালোবাসা। কারণ, অস্ত্র হলো রক্তক্ষয়ী মাধ্যম। অস্ত্রের মাধ্যমে শত্রুর দেহকে পরাজিত করা গেলেও তার মনকে পরাজিত করা যায় না। অর্থাৎ, অস্ত্র কেবল রক্তপাতই ঘটাতে পারে। কিন্তু হূদয় জয় করার জন্য তা একেবারেই ভোঁতা।পক্ষান্তরে, শত্রুর মন জয় করে তাকে মিত্রে পরিণত করতে পারে ভালোবাসা। কারণ ভালোবাসার শক্তি অসীম। ভালোবাসা এমন এক হাতিয়ার, যা মানুষের মর্মে আঘাত করে তাকে দয়াময়, প্রেমময় করে তোলে। একমাত্র ভালোবাসাই পারে হূদয়কে স্পর্শ করতে। তাই একজন কিশোর হিসেবে ভালোবাসার মাধ্যমেই আমি শত্রুর মন জয় করার চেষ্টা করব।