হাতে নিয়ে আলোকবর্তিকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘হাতে নিয়ে আলোকবর্তিকা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তার আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটি বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য— আর্তমানবতার এ ডাকে যিনি সাড়া দেন তিনিই আসলে প্রকৃত মানুষ। অসহায়-দুস্থ, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সেবা, সাহস দিয়ে বেঁচে থাকতে সাহায্য করাটা মানবপ্রেমের পরিচায়ক। ভেলরি এ টেলর তাই ঢাকার অদূরে সাভারে গড়ে তুলেছেন পক্ষাঘাতগ্রস্তদের জন্য চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্র ‘সিআরপি’। তিনি তাঁর সহযোগী ও শিক্ষার্থীদের নিয়ে নিরলস পরিশ্রম করে বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্ত, প্রতিবন্ধী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। একজন বিদেশি হয়েও বাংলাদেশে তিনিই প্রথম এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশের মানুষ তাঁর অবদানের কথা ভুলবে না। প্রশ্ন: ক. ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিলেন?প্রশ্ন: খ. স্কুটারি হাসপাতালে নাইটিঙ্গেলকে কী কী কাজ করতে হয়েছে বর্ণনা করো।প্রশ্ন: গ. ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ‘আলো-হাতে মহিলা’ নাম দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।উত্তর: ক. ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন মানবতার সেবায় নিবেদিত একজন ইংরেজ নার্স, যাঁকে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ বলা হয়।উত্তর: খ. স্কুটারি হাসপাতালে নাইটিঙ্গেল ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসাসেবা দেওয়া, গুরুতর অস্ত্রোপচারের সময় উপস্থিত থাকা, নোংরা রান্নাঘরে শৃঙ্খলা আনা, ব্যান্ডেজ কাটা, তালিকা তৈরি, মাদুর ও ক্যানভাস সেলাই প্রভৃতি কাজ করেন। এ ছাড়া মহামারি আকারে কলেরা দেখা দিলে তিনি এক বিছানা থেকে অন্য বিছানায় গিয়ে রোগীদের সেবা করেছেন, সান্ত্বনা দিয়েছেন।উত্তর: গ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল হলেন আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ একজন ইংরেজ নার্স। তিনি জন্মগ্রহণ করেন ইতালির ফ্লোরেন্স শহরে। মানবদরদী এ মানুষটি গণিত, ভাষা, সংগীত প্রভৃতি বিষয়ে শিক্ষা গ্রহণ করলেও অবশেষে নার্সিংয়ের মাধ্যমে মানবসেবাকে নিজের জীবনের অন্যতম প্রধান কাজ হিসেবে বেছে নেন।সময়টা ১৮৫৩ সাল। ইতিহাসবিখ্যাত ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে আহত ব্রিটিশ সেনাদের সারি জমে গেছে হাসপাতালগুলোয়। দলে দলে আহত সেনা আসছে চিকিৎসার জন্য। যুদ্ধাহত সেনাকে হাসপাতালে দিন-রাত শ্রম ও সেবা দিয়ে সুস্থ করতে থাকেন। যন্ত্রণাকাতর রোগীদের পাশে গিয়ে তিনি সান্ত্বনা দেন, গুরুতর অস্ত্রোপচারের সময় পাশে থাকেন, বেশি অসুস্থ সেনাদের সেবার হাত বাড়িয়ে দিয়ে মৃত্যুপথযাত্রী শত শত আহত সেনাকে সুস্থ করেন। জীবনপ্রদীপ যাদের আস্তে আস্তে নিভে যাচ্ছিল, তাদের দিকে সেবার হাত বাড়িয়ে দিয়ে তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছেন তিনি। তাই তাকে ‘আলো-হাতে মহিলা’ নাম দেওয়া সার্থক হয়েছে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল