৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসন্ধ্যাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সন্ধ্যা’ কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে।১. ‘তিমির ফেলেছে ছায়া’—কথাগুলো কোন সময়কে নির্দেশ করে?(ক) গোধূলি (খ) সন্ধ্যা (গ) রাত (ঘ) ঊষা২. ‘সন্ধ্যা’ কবিতাটির রচয়িতা কে? (ক) ফররুখ আহমদ (খ) শাহাদত্ হোসেন (গ) জসীমউদ্দীন (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর৩. কোথায় মৃদু কলগান সৃষ্টি হয়? (ক) বাতাসে (খ) আঁধারে (গ) নদীতে (ঘ) খালে-বিলে৪. সন্ধ্যার আঁধারকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?(ক) কালো মেঘ (খ) কালো ছায়া (গ) কাল বেলা (ঘ) কালো মায়া৫. ‘তাঁহারি উদ্দেশে মোরা নত করি শির’— এখানে কার উদ্দেশে শির নত করার কথা বলা হয়েছে? (ক) রাজার (খ) প্রধানমন্ত্রীর (গ) ধরণীর স্রষ্টার (ঘ) প্রকৃতির৬. সন্ধ্যার সময় রাখালের বাঁশির সুর কেমন মনে হয়?(ক) করুণ সুরে (খ) সুমধুর সুরে (গ) আর বাজে না (ঘ) মনোমুগ্ধকর৭. কবি শাহাদত্ হোসেন মূলত কোন শতকের কবি?(ক) ঊনবিংশ (খ) বিংশ (গ) একবিংশ (ঘ) অষ্টাদশ ৮. সন্ধ্যা কবিতার যথার্থ প্রয়োগ কোনটি?(ক) সন্ধ্যার বর্ণনা (খ) সান্ধ্য প্রকৃতির স্নিগ্ধশান্ত রূপ (গ) মানবমনে সন্ধ্যার প্রভাব (ঘ) সন্ধ্যায় কর্মক্ষেত্রের কোলাহলের অবসান৯. ব্যাকরণের কোন রীতি অনুসারে ‘সন্ধ্যা’ শব্দটির সৃষ্টি হয়েছে?(ক) উপসর্গ (খ) সমাস (গ) প্রত্যয় (ঘ) অনুসর্গ ১০. সন্ধ্যার শান্তি-স্নিগ্ধ নীরবতা প্রকৃতিকে কীভাবে প্রভাবিত করে?(ক) পবিত্রতায় ভরে দেয় (খ) অন্ধকারে ঢেকে ফেলে (গ) প্রকৃতির সঠিক রূপ ফুটিয়ে তোলে (ঘ) প্রকৃতিকে সাজিয়ে তোলে। ১১. বহুদূরের নদীর বুক থেকে ভেসে আসা কলসংগীত কী সৃষ্টি করে?(ক) আনন্দঘন পরিবেশ (খ) স্বপ্নিল পরিবেশ (গ) মুগ্ধকর পরিবেশ (ঘ) বিষাদ পরিবেশ ১২. পরিপূর্ণ — আকাশ ভুবন।(i) নীরবতার (ii) কলরবে (iii) শুচিতায়নিচের কোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) ii (ঘ) i ও iii১৩. বাগান অর্থে কোন শব্দ ব্যবহূত হয়?(i) কানন (ii) উপবন (iii) সুন্দরবন নিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iiনিচের অংশটুকু পড়ে ১৪-১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।থেমে আসে রাখালের বেণুর রাগিণীবিহঙ্গের কুহু-কেকা মানস-হারিণীকোলাহল কলরবনীরব হয়েছে সবআঁধার নদীর শুধু মৃদু কলগান,জাগে শুধু সুদূরের স্বপন সমান। ১৪. কার বাঁশির সুর থেমে থেমে আসে?(ক) শিল্পীর (খ) কবির (গ) রাখালের (ঘ) প্রকৃতির১৫. মানস-হারিণী বলতে কী বোঝানো হয়েছে?(ক) মন উদাস হয় (খ) মন ভুলে যায় (গ) মন হরণ করে যে (ঘ) মন খারাপ হয়।সঠিক উত্তর: ১। খ, ২। খ, ৩। গ, ৪। ঘ, ৫। গ, ৬। গ, ৭। খ, ৮। গ, ৯। ক ১০। খ, ১১। খ, ১২। ক, ১৩। ক, ১৪। গ, ১৫। গ।