বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসন্ধ্যাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।থেমে আসে রাখালের বেণুর রাগিনীবিহঙ্গের কুুহু কেকা, মানস-হারিণী।কোলাহল কলরবনীরব হয়েছে সববাঁধার নদীর শুধু মৃদু কলগানজাগে শুধু সুদূরের স্বপন সমানপ্রশ্ন: (ক) কার বেণুর সুর থেমে আসে?উত্তর: প্রকৃতিতে সন্ধ্যার আগমনের মধ্য দিয়ে গাঁয়ের রাখলের বেণুর সুর থেমে আসে।প্রশ্ন: (খ) ‘নীরব হয়েছে সব’ বলতে কবি কী বুঝিয়েছেন?উত্তর: সন্ধ্যার আগমনে একদিকে যেমন প্রকৃতির সমস্ত কোলাহল থেমে আসে, পাশাপাশি মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডও শেষ হয়ে আসে। প্রকৃতিতে নেমে আসে এক অন্য রকম সুনসান নীরবতা। একেই কবি ‘নীরব হয়েছে সব’ বলে অভিহিত করেছেন।প্রশ্ন: (গ) তোমার দেখা সন্ধ্যার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো।উত্তর: শহরের তুলনায় মূলত পল্লীগ্রামেই সন্ধ্যার প্রাকৃতিক সৌন্দর্য বেশি উপভোগ করা যায়। আমি যখন গ্রামে আমার দাদুর বাড়ি যাই, তখন সন্ধ্যার প্রাকৃতিক রূপকে খুব কাছে থেকে দেখার সুযোগ পাই। আমার দাদুর বাড়ি বিদ্যুৎ না থাকায় এখানে যেন সন্ধ্যা আরও তাড়াতাড়ি নেমে আসে। সন্ধ্যার আগমনে দিনের আলো ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। আঁধারের এক চাদর যেন প্রকৃতিকে ধীরে ধীরে ঢেকে দেয়। চেনা মাঠ-ঘাট, পুকুর, ঘর সবকিছু যেন সেই চাদরে ঢাকা পড়ে। চোখের দৃষ্টিসীমা সংকুচিত হতে থাকে। একটু দূরের কিছু দেখতেও কষ্ট হয়। পাখির দলের আপন ঘরে ফেরা, রাখাল বালকের গরু নিয়ে গাঁয়ের পথে ধুলো উড়িয়ে ঘরে ফেরা, মানুষের কোলাহল থেমে আসা—এসবই সন্ধ্যার চিরচেনা দৃশ্যপট। আর এ চিরচেনা দৃশ্যপটের মধ্য দিয়েই আমি প্রকৃতির এক অন্যরকম রূপবৈচিত্র্য লক্ষ করি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল