একটি পাখিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের একটি পাখি কবিতার সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বহু দূরের পথ পেরিয়ে, বন পেরিয়েএই শহরে আসবে উড়েএকটি পাখি ভালোতার দু চোখে মায়াপুরীর ছায়া আছেদূর পাতালের স্বপ্ন আছেআলো তারার আলো।প্রশ্ন: ক. কবিতাংশটি কোন কবির রচনা?প্রশ্ন: খ. ‘পাখি’ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে, তার আগমনের কারণ কী, বুঝিয়ে লেখো।প্রশ্ন: গ. উদ্দীপকে যে বর্ণনা দেওয়া হয়েছে, তার বাস্তবায়ন হলে শহরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। মন্তব্যটি নিজের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. কবিতাংশটির বক্তব্য বিশ্লেষণ করো। উত্তর: ক. কবিতাংশটুকু কবি শামসুর রাহমান রচনা করেছেন। উত্তর: খ. পাখি বলতে এখানে সুখী জীবনের প্রত্যাশাকে বোঝানো হয়েছে। মানুষের জীবনকে সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে তোলা এ পাখির আগমনের উদ্দেশ্য।উত্তর: গ. উদ্দীপকে সুখ নামক একটি পাখিকে কামনা করা হয়েছে। সুখের প্রতি মানুষের আকাঙ্ক্ষা চিরদিনের। সুখ সুখ করে মানুষ সারাজীবন কাটিয়ে দেয় হতাশায়। সুখ নামক পাখির দেখা মেলে না। সুখ নামক পাখির দেখা কখনো পাওয়া যায় না। মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় না। সত্যি যদি শহরে সুখ পাখি উড়ে আসে, তবে অবশ্যই মানুষের প্রত্যাশা পূরণ হবে। উত্তর: ঘ. বহুদূরের আকাশপথ পাড়ি দিয়ে বন-বনান্তর অতিক্রম করে দুই চোখে স্বপ্নিল মায়া ও বর্ণিল সুখময় জীবনের হাতছানি নিয়ে আসবে একটি পাখি। মানুষের জীবনে নিয়ে আসবে সুখময়, আনন্দময় জীবনের নতুন আশ্বাস। এখানে পাখি শহরে সুখ নিয়ে আসবে সেই আকাঙ্ক্ষা করা হয়েছে। মূলত মানুষ সুখের খোঁজে ছুটে বেড়ায়। কোথাও সুখের হাতছানি পেলে সবাই সেখানে ভিড় জমায়। কিন্তু সবার মাঝে পাখি সুখ দেয় না। মানুষ হতাশ হয়। সুখী জীবনের স্বাদলাভের জন্য মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শেষ পর্যন্ত হয়তো সফল হয় না। কিন্তু মানুষ সেই প্রত্যাশাকে মন থেকে মুছে ফেলতে পারে না। সুখী জীবনের স্বপ্ন নিয়ে সে বাঁচে।