ছিন্ন মুকুলপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ছিন্ন মুকুল’ কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল।১। ছোট পিঁড়িখানি কেউ পেতে রাখে না। কারণ শিশুটি—(ক) বেড়াতে গেছে (খ) মারা গেছে (গ) লুকিয়ে আছে (ঘ) স্কুলে গেছে২। ‘ছিন্ন মুকুল’ কবিতাটি কার লেখা? (ক) মাহমুদা খাতুন সিদ্দিকা (খ) শাহাদাৎ হোসেন(গ) সত্যেন্দ্রনাথ দত্ত (ঘ) ফররুখ আহমদ৩। কী ভেসে গেছে?(ক) ঘরবাড়ি (খ) ফুলের মালা (গ) শিউলি ফুলের রাশি (ঘ) খেলার পুতুল ৪। ছোট শিশুটি কিসের দাবি ছেড়ে গেছে?(ক) পুতুল (খ) মায়ের কোল (গ) থালা (ঘ) খেলনা৫। ‘সবচেয়ে যে শেষে এসেছিল’ বলতে কী বোঝানো হয়েছে?(ক) যে দেরিতে এসেছিল (খ) যে সবার শেষে খেতে এসেছিল (গ) যে সবার শেষে খেতে বসেছিল (ঘ) যে সবার শেষে জন্মে ছিল। ৬। ‘কচি দাঁত’ বলতে কেমন দাঁতকে বোঝানো হয়েছে?(ক) সাদা দাঁত (খ) ছোট দাঁত (গ) চিকন দাঁত (ঘ) নতুন ওঠা দাঁত ৭। কাপড়গুলো কেন কেউ মেলে দেয় না?(ক) কাপড়গুলো হারিয়ে গেছে (খ) কাপড়গুলো চুরি হওয়ার ভয়ে(গ) কাপড়গুলো ছোট হয়ে গেছে (ঘ) কাপড়গুলো যার সে আর নেই বলে৮। ‘হারিয়ে যাওয়া বোল—বলা সেই বাঁশি’। এখানে ‘বাঁশি’ শব্দটিকে কী অর্থে প্রয়োগ করা হয়েছে?(ক) বাঁশির সুরের ন্যায় শিশুর মুখের বোল (খ) বাঁশের বাঁশি (গ) বাঁশি দিয়ে বোল তৈরি হয় (ঘ) শিশুর খেলার বাঁশি৯। প্রত্যয় নিয়মে গঠিত শব্দ কোনটি?(ক) শূন্য (খ) পুতুল (গ) খুশি (ঘ) বেশি১০। ‘চাবি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (ক) আরবি (খ) বাংলা (গ) পর্তুগিজ (ঘ) ফারসি১১। সত্যেন্দ্রনাথ দত্ত কোন মহাগ্রন্থের বাণী অনুবাদ করে কবিতা রচনা করেছিলেন?(ক) রসায়ন (খ) বাইবেল (গ) ত্রিপিটক (ঘ) পবিত্র আল কোরআন১২। ‘ছিন্ন মুকুল’ কবিতার বিষয়বস্তু কী?(ক) প্রিয়জন হারানোর বেদনা (খ) বাড়ির আদরের ছোট শিশুর মৃত্যুবেদনা(গ) ছোট শিশুর মৃত্যু বর্ণনা (ঘ) প্রিয়জনের মনের হাহাকার১৩। শিশুটির স্মৃতি ছড়িয়ে ছিল কোথায়?(ক) শিশুর খেলনায় (খ) বাড়ির বিছানায় (গ) শিশুর হাসিতে (ঘ) বাড়ির সর্বত্র১৪। ‘ছিন্ন মুকুল’ কবিতার নামকরণের ক্ষেত্রে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?i. চরিত্রভিত্তিক ii. বাক্য গঠনভিত্তিক iii. অন্তর্নিহিত তাৎপর্যভিত্তিকনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iiনিচের উদ্দীপকটি পড় এবং ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। সবচেয়ে যে শেষে এসেছিলসেই গিয়েছে আগে রে,ছোট্ট যে স্বর্গ ছিল যে সবচেয়েসেই দিয়েছে সকল শূন্য করে।১৫। উদ্দীপকে ‘শূন্য করে’ কী অর্থে ব্যবহূত হয়েছে?(ক) খালি করা (ঘ) নষ্ট করা (গ) ফেলে দেওয়া (ঘ) সবাইকে ছেড়ে চলে যাওয়া।