ছিন্ন মুকুলপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ছিন্ন মুকুল’ কবিতার একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। রহিম সাহেবের ছোট্ট একটি মেয়ে ছিল। মেয়েকে নিয়ে তাঁর পরিবারে আনন্দের সীমা ছিল না। হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মেয়েটি মারা যায়। মেয়ে নেই, রয়েছে তার স্মৃতি। এখন মেয়ের ব্যবহূত থালা, বাটি, গ্লাস, বিছানা, পুতুল, মালা, কাপড়চোপড় নিয়ে তার স্মৃতিচারণা করেন। ঘরের সর্বত্রই মেয়ের স্মৃতি। স্মৃতি তাঁদের সর্বদা তাড়িত করে। প্রশ্ন: (ক) ছোট শিশুর কোন কোন জিনিস তার মৃত্যুর বেদনাময় স্মৃতি বহন করে? প্রশ্ন: (খ) ছোট শিশুর স্মৃতি পিতামাতাকে কীভাবে তাড়িত করে, তা ব্যাখ্যা করো। প্রশ্ন: (গ) উদ্দীপকে যে মর্মকথা প্রকাশ পেয়েছে, তার সঙ্গে তোমার পঠিত ‘ছিন্ন মুকুল’ কবিতার যে মিল রয়েছে, তা ব্যাখ্যা করো। প্রশ্ন: (ঘ) ‘মেয়ে নেই, রয়েছে তার স্মৃতি’ উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর (ক):ছোট শিশুটির ব্যবহূত থালা, বাটি, গ্লাস, বিছানা, পুতুল, মালা, কাপড়চোপড়, খেলনা অর্থাৎ নিত্যব্যবহার্য জিনিসপত্র তার মৃত্যুর বেদনাময় স্মৃতি বহন করে। উত্তর (খ):ছোট শিশু পিতামাতার খুব আদরের ধন। তার সঙ্গে খেলা করা, যত্ন নেওয়া, কথা বলা ইত্যাদিতে পিতামাতা ব্যস্ত থাকেন এবং মজা পান। যখন সে থাকে না, তখন সেসব স্মৃতি শূন্যতা হয়ে হাহাকার তোলে।উত্তর (গ):উদ্দীপকে আনন্দপূর্ণ একটি পরিবার থেকে একটি শিশুকন্যা মারা গেলে যে শূন্যতা সৃষ্টি হয়, তা তুলে ধরা হয়েছে। ‘ছিন্ন মুকুল’ কবিতায়ও এমনই একটি পরিবারের একটি শিশুর মৃত্যুর পর শূন্যতা বিরাজ করছে। স্মৃতিগুলো সবাইকে কাতর করে রাখছে। তার ব্যবহার্য জিনিসের মধ্যে তার স্মৃতি সবাই খুঁজে বেড়াচ্ছে। এমনই একটি বেদনাময় পরিবেশের বর্ণনা করা হয়েছে কবিতাটিতে। কবিতা এবং উদ্দীপক দুটিরই ভাববস্তু ও আবেদন একই রকমের।উত্তর (ঘ):রহিম সাহেবের আদরের ছোট মেয়েটি মারা গেছে। সবচেয়ে ভালোবাসার পাত্র মেয়েটি অকালে মরে গেছে। এখন তার স্মৃতি ঘরের প্রতিটি বস্তুর মধ্যে বিরাজ করছে। তার ব্যবহারের থালা, বাটি, গ্লাস, বিছানা, পুতুল, মালা এবং পরনের ছোট্ট কাপড়চোপড় তার স্মৃতি বহন করছে। মেয়েটির মৃত্যুর কথা কেউ ভাবতেও পারেনি। কিন্তু সবাইকে ব্যথার সাগরে ভাসিয়ে মেয়েটি চলে যায়। আনন্দপূর্ণ একটি পরিবারে সে-ই ছিল আনন্দদানের উৎস ও প্রেরণা। সে চলে যাওয়ায় পরিবারে নেমে আসে শূন্যতা। প্রতিটি কাজের সঙ্গে সে ছিল জড়িয়ে। মেয়েটি না থাকায় প্রতিটি কাজে তাকে মনে পড়ে সবার। ৭ম শ্রেণীর বাংলা প্রথম পত্র: ছিন্ন মুকুল সঠিক উত্তর: ১। খ, ২। গ, ৩। গ, ৪। খ, ৫। ঘ, ৬। ঘ, ৭। ঘ, ৮। ক, ৯। গ, ১০। গ, ১১। ঘ, ১২। খ, ১৩। ঘ, ১৪। গ, ১৫। ঘ।