৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের সেবাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের মানুষের সেবা কবিতার বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১। ‘মানুষের সেবা’ কবিতার আলোকে বলা যায়, মাদার তেরেসার মতো মানুষ পায় সৃষ্টিকর্তার—ক. ভালোবাসা খ. করুণা গ. সান্নিধ্য ঘ. ঘৃণা২. মানুষের পাপ-পুণ্যের বিচার হবে কবে?ক. কেয়ামতের দিন খ. হাশরের দিন গ. মৃত্যুর দিন ঘ. কবরে৩. কবির মতে কে প্রকৃত পুণ্য অর্জন করে?ক. যে মানুষের সেবা করে খ. যে আল্লাহ তাআলার বন্দনা করে গ. যে নামাজ পড়ে ঘ. যে রোজা করে৪. কাকে খাওয়ালে সৃষ্টিকর্তা খুশি হন? ক. ধনীকে খ. ক্ষুধার্তকে গ. রোগাক্রান্তকে ঘ. ব্যথিতকে৫. মানুষের ধর্ম সাধনায় প্রকৃত সাফল্য আসে কিসের মধ্যে?ক. মানবসেবা খ. প্রাণিসেবা গ. নিজসেবা ঘ. সবগুলো৬. সৃষ্টিকর্তা কাকে দান করতে বলেছেন?ক. সবাইকে খ. যার সামর্থ্য আছে গ. যার অল্প আছে ঘ. যার বেশি আছে৭. কোন বানানটি সঠিক?ক. শুশ্রুষা খ. শূশ্রূষা গ. শুশ্রূষা ঘ. শূশ্রুষা৮. তৃষ্ণার্ত কোন নিয়মে সমর্থনযোগ্য?ক. সমাস খ. প্রত্যয় গ. উপসর্গ ঘ. সন্ধি৯. ‘মানুষের সেবা’ কবিতায় কোন বিষয়টি সার্থকরূপে প্রকাশ ঘটেছে?ক. মানব সেবায় স্রষ্টার সন্তুষ্টি খ. উত্তম ইবাদত গ. সেবা শুশ্রূষাঘ. ধর্মপালন করা সকলের কর্তব্য১০. ‘মানুষের সেবা’ কবিতাটি রচনা করেছেন কে?ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. আব্দুল কাদির ঘ. সুকুমার রায়১১. সৃষ্টিকর্তা মানুষকে ‘আদম সন্তান’ বলেছেন। আদম কে?ক. একজন সন্তান খ. আল্লাহ তাআলার সৃষ্ট প্রথম মানুষ গ. জ্ঞানী সন্তানঘ. একজন ফেরেশতা।সঠিক উত্তর: ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ।