৭ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র ও ইংরেজি ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ জয়ের কাহিনীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আকাশ জয়ের কাহিনী’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।উত্তর: ঘ. আধুনিক যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বর্তমান সভ্যতার সবকিছুই নিয়ন্ত্রণ করে বিজ্ঞান ও প্রযুক্তি। এই বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নে আধুনিক সভ্যতা উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। ১৯০৩ সালে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় যে উড়োজাহাজ আবিষ্কার করেন তা আধুনিক সভ্যতার উন্নয়ন ও বিকাশে এক অনন্য অবদান রাখছে।উড়োজাহাজ মানুষের বহুকালের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করেছে। শুধু স্বপ্ন পূরণই নয়, এ আবিষ্কারটি আধুনিক বিশ্বকে দিয়েছে অসম্ভব প্রাপ্তি। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দিন দিন উড়োজাহাজের প্রভূত উন্নতি সাধিত হয়েছে। উড়োজাহাজ আবিষ্কারের আগে মানুষের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা অনেকটা কষ্টকর ছিল। অনেকদূর যাতায়াত করার ক্ষেত্রে হাঁটতে হতো বা সাধারণ মোটরগাড়ি ব্যবহার করা হতো, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার। উড়োজাহাজ আবিষ্কার মানুষের এই সময়সাপেক্ষ ভ্রমণকে করেছে আরামদায়ক এবং সময়সাশ্রয়ী। আজ উড়োজাহাজের বদৌলতে মানুষের কাছে পৃথিবী ক্রমে ছোট হয়ে আসছে। আজ সারা পৃথিবীর লোকের পক্ষে পরস্পর জানাজানি ও ভাবের আদান-প্রদানে অনেক সুবিধা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে দ্রুত খাদ্য, পানীয় প্রভৃতি সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। প্রাকৃতিক দুর্যোগকালে উড়োজাহাজের সাহায্যে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালানো যায়। আমাদের দেশের মতো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশে মানুষের কল্যাণে উড়োজাহাজের অবদান আরও বেশি গুরুত্বপূর্ণ। রাইট ভ্রাতৃদ্বয়ের পদাঙ্ক অনুসরণ করে মানুষ আরও উন্নততর আকাশযান আবিষ্কার করে মহাশূন্যের রহস্য উদ্ঘাটনে মনোযোগ দিয়েছে। এসব মহাকাশযানের মাধ্যমে চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযান চালাচ্ছে। আরও অন্যান্য গ্রহ-উপগ্রহ সম্পর্কে জানার জন্যও মহাশূন্যে মহাকাশ যান পাঠানো হচ্ছে। সুতরাং বলা যায়, উড়োজাহাজ আবিষ্কার যাতায়াতব্যবস্থায় ব্যাপক ভূমিকা রাখার সঙ্গে সঙ্গে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনেও ভূমিকা রাখছে।