অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় ‘পাতা, কাণ্ড, ফুল ও ফল’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ক. পরাগায়ন কাকে বলে?প্রশ্ন: খ. AB ও CD কোন ধরনের পরাগায়ন?প্রশ্ন: গ. AB ও CD পরাগায়ন ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. CD পরাগায়নের জন্য কোন কোন মাধ্যমের প্রয়োজন—বিশ্লেষণ করো।উত্তর: ক. পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।উত্তর: খ. AB স্ব-পরাগায়ন এবং CD পর-পরাগায়ন।উত্তর: গ. AB স্ব-পরাগায়ন: পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে স্ব-পরাগায়ন বলে। যেমন—শিম, টমেটো ইত্যাদি উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে।CD পর-পরাগায়ন: পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পর-পরাগায়ন বলে। যেমন—ধান, গম, ভুট্টা ইত্যাদি উদ্ভিদে পর-পরাগায়ন ঘটে।উত্তর: ঘ. CD পর-পরাগায়নে পরাগরেণু গর্ভমুণ্ডে বায়ু, কীটপতঙ্গ, প্রাণী ও পানির মাধ্যমে স্থানান্তরিত হয়ে থাকে। যেমন: ১. বায়ু-পরাগায়ন: যেসব ফুলের পরাগায়ন বায়ুর মাধ্যমে সংঘটিত হয়, সেগুলোকে বায়ুপরাগী ফুল এবং এ পরাগায়ন পদ্ধতিকে বায়ু পরাগায়ন বলে। যেমন—ধান, গম, ইক্ষু, ভুট্টা ইত্যাদি। ২. পতঙ্গ পরাগায়ন: যেসব ফুলের পরাগায়ন পতঙ্গের মাধ্যমে সংঘটিত হয়, সেসব ফুলকে পতঙ্গপরাগী ফুল এবং পরাগায়ন পদ্ধতিকে পতঙ্গ পরাগায়ন বলে। যেমন: সূর্যমুখী, জুই, গোলাপ প্রভৃতি। ৩. প্রাণী পরাগায়ন: যেসব ফুলের পরাগায়ন পশু-পাখির মাধ্যমে সংঘটিত হয়, সেসব ফুলকে প্রাণী-পরাগী ফুল এবং এ পরাগায়ন পদ্ধতিকে প্রাণী পরাগায়ন বলে। যেমন: কদম, কলা, শিমুল প্রভৃতি। ৪. পানি পরাগায়ন: যেসব ফুলের পরাগায়ন পানির মাধ্যমে ঘটে, সেসব ফুলকে পানিপরাগী ফুল এবং এ পরাগায়ন পদ্ধতিকে পানি-পরাগায়ন বলে। যেমন: পাতা শেওলা, ঝাউঝাঁঝি উদ্ভিদ।