৭ম শ্রেণীর পড়াশোনা: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে। ১। প্রশ্ন: ক. ফুল কী?প্রশ্ন: খ. উদ্দীপকটিকে সম্পূর্ণ ফুল বলার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. উদ্দীপকের A অংশটি অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত ও বর্ণনা করো। প্রশ্ন: ঘ. উদ্ভিদের বংশ বৃদ্ধি করাই ফুলের প্রধান কাজ—বিশ্লেষণ করো। উত্তর: ক. উদ্ভিদের যে অংশ বৃতি, দল, পুংকেশর ও গর্ভকেশর নিয়ে গঠিত তাকে ফুল বলে। উত্তর: খ. যে ফুলের পাঁচটি অংশ যথা বৃন্ত, বৃতি, দল, পুং ও স্ত্রী স্তবক থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। যেমন-ধুতরা, জবা ইত্যাদি। উত্তর: গ. উদ্দীপকে A চিহ্নিত অংশটি গর্ভপত্র বা গর্ভকেশর, যা ফুলের কেন্দ্রে অবস্থিত। প্রতিটি গর্ভপত্রের তিনটি অংশ থাকে। যথা— ১. গর্ভমুণ্ড ২. গর্ভদণ্ড ও ৩. ডিম্বাশয় বা গর্ভাশয় ১. গর্ভমুণ্ড: গর্ভপত্রের একেবারে শীর্ষে স্ফীত অংশকে গর্ভমুণ্ড বলে। ২. গর্ভদণ্ড: গর্ভপত্রের মধ্যখানের সরু দণ্ডাকার অংশকে গর্ভদণ্ড বলে। ৩. ডিম্বাশয় বা গর্ভাশয়: গর্ভপত্রের গোড়ার স্ফীত অংশকে ডিম্বাশয় বা গর্ভাশয় বলে। ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে আর ডিম্বকের ভেতরে ডিম্বাণু সৃষ্টি হয়। ডিম্বক পরে বীজে পরিণত হয়। ডিম্বাশয় বা গর্ভাশয় সাধারণত ফলে পরিণত হয়। এক বা একাধিক গর্ভপত্র বা গর্ভকেশর নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়। ফল ও বীজ উৎপাদন করাই স্ত্রীস্তবকের প্রধান কাজ। উত্তর: ঘ. উদ্ভিদ বিভিন্ন উপায়ে বংশ বৃদ্ধি করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি উপায় হলো—ফুল থেকে ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশ বৃদ্ধি করা। ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবক সরাসরি ফল ও বীজ উৎপাদনে অংশগ্রহণ করে। পুংস্তবকের পুংকেশরের মাথায় পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণু বাহকের মাধ্যমে ফুলের স্ত্রীস্তবকের গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগায়ণ ঘটায়। অতঃপর পরাগরেণুতে উৎপন্ন পুংজনন কোষ গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বকের সঙ্গে মিলিত হয়ে নিষিক্তকরণ ঘটায়। পরে ডিম্বক বীজে এবং গর্ভাশয়টি ফলে পরিণত হয়। আবার ফুলের বৃতি ও দল পরাগায়ণের মাধ্যমে বংশ বৃদ্ধিতে সহায়তা করে। এভাবে ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে উদ্ভিদের বংশ বৃদ্ধি করাই ফুলের প্রধান কাজ।