৭ম শ্রেণীর পড়াশোনা: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ভাইরাস ও ব্যাকটেরিয়া আমাদের অনেক উপকার ও অপকার—দুই-ই করে থাকে। আমাশয় মানুষের একটি মারাত্মক রোগ, যা ব্যাকটেরিয়া এবং Entamoeba histolytica নামে অ্যামিবার আক্রমণে হয়ে থাকে। ভাইরাসও অনেক রোগের কারণ। অর্থনীতিতে এদের অবদান যথেষ্ট বিদ্যমান। ক. ভাইরাস কী?খ. ভাইরাস আমাদের কীভাবে ক্ষতি করে—ব্যাখ্যা করো। গ. Entamoeba histolytica দ্বারা আক্রান্ত রোগের প্রতিকার ও প্রতিরোধ বিবৃত করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত কোন অণুজীবটির জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান বিদ্যমান, তা বিশ্লেষণ করো।উত্তর: ক. ভাইরাস এক বিশেষ ধরনের পরজীবী অণুজীব। উত্তর: খ. ভাইরাস প্রধানত রোগ সৃষ্টির মাধ্যমে আমাদের ক্ষতি করে। যথা—১. তামাক, শিম, পেঁপে প্রভৃতি উদ্ভিদে মোজাইক নামক ভাইরাস মোজাইক রোগ সৃষ্টি করে। ২. বর্তমান বিশ্বের সবচেয়ে মারাত্মক ব্যাধি এইডস-এইচআইভি নামক ভাইরাসের আক্রমণে হয়। এ ছাড়া গুটিবসন্ত, হাম, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হার্পিস, হেপাটাইটিস ইত্যাদি রোগের কারণও বিভিন্ন ভাইরাস। ৩. কুকুর ও বিড়ালের জলাতঙ্ক, গরু-মহিষের পা ও মুখের ক্ষতরোগ, মুরগির রানীক্ষেত ইত্যাদি রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। উত্তর: গ. Entamoeba histolytica দ্বারা আক্রান্ত রোগের প্রতিকার ও প্রতিরোধ নিম্নরূপ—১. পানি ভালোভাবে ফুটিয়ে পান করতে হবে। ২. শাকসবজি বা ফলমূল খাবার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ৩. হাতের নখ যাতে বড় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ৪. পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। ৫. মল ত্যাগের পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুতে হবে। ৬. মাছি বা আরশোলা ইত্যাদি পতঙ্গবাহিত হয়ে যাতে খাবারের সঙ্গে না মেশে, সে জন্য খাবার ঢেকে রাখতে হবে।উত্তর: খ. উদ্দীপকের অণুজীব ব্যাকটেরিয়ার জাতীয় অর্থনীতিতে যথেষ্ট অবকাশ বিদ্যমান। কারণ—১. ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। ২. মাটিতে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। ফলে মাটি উর্বর হয়। ৩. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট। পাটগাছ থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।৪. চামড়া থেকে লোম ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। ৫. দুধ থেকে দই। বিভিন্ন ধরনের মিষ্টি, পনির, মাখন ইত্যাদি ব্যাকটেরিয়ার সাহায্যে তৈরি করা হয়।৬. ব্যাকটেরিয়া থেকে কলেরা, টাইফয়েড, যক্ষ্মা ইত্যাদি রোগের প্রতিষেধক টিকা তৈরি হয়। ৭) ব্যাকটেরিয়া নালা-নর্দমা ইত্যাদির আবর্জনা পচিয়ে পরিবেশকে পরিষ্কার রাখে।