৭ম শ্রেণীর পড়াশোনা: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ক. B চিত্রের প্রাণীটি কোন পর্বের?খ. চিত্রের B প্রাণীটি A প্রাণী থেকে উন্নত কেন, ব্যাখ্যা করো।গ. চিত্রের A প্রাণীটি কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা, বর্ণনা করো।ঘ. প্রাকৃতিক লাঙল হিসেবে A চিত্রের প্রাণীটির গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. B চিত্রের প্রাণীটি Reptillia পর্বের।উত্তর খ. চিত্রের B প্রাণীটির A প্রাণী থেকে উন্নত হওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো—(১) B প্রাণীটির চোখ, কান ও ফুসফুস আছে অপর দিকে A প্রাণীটির চোখ, কান ও ফুসফুস নেই।(২) B প্রাণীটির মেরুদণ্ড আছে কিন্তু A প্রাণীর মেরুদণ্ড নেই।(৩) B প্রাণীটি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কিন্তু A প্রাণীটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।(৪) B প্রাণীটির পা ও লেজ বিদ্যমান কিন্তু A প্রাণীর এসব অঙ্গ নেই।উল্লেখিত কারণে B প্রাণীটি A প্রাণী থেকে উন্নত।উত্তর গ. B প্রাণীটি নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য A প্রাণীটি থেকে আলাদা—(১) B প্রাণীর মেরুদণ্ড আছে কিন্তু A প্রাণীর মেরুদণ্ড নেই।(২) B প্রাণীর ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত আছে কিন্তু A প্রাণীর দাঁত নেই।(৩) B প্রাণীর চারটি পা ও একটি লেজ বিদ্যমান কিন্তু A প্রাণীর পা ও লেজ নেই।(৪) B প্রাণীটি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কিন্তু A প্রাণীটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।(৫) B প্রাণীটির দেহ ক্ষুদ্র ক্ষুদ্র আঁইশ দ্বারা আবৃত কিন্তু A প্রাণীটির ত্বক নরম ও আর্দ্র।উপরিউক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে B প্রাণীটি A প্রাণী থেকে আলাদা।উত্তর ঘ. A প্রাণীটি কেঁচো। সাধারণত স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। শুষ্ক স্থানে কেঁচো বাস করতে পারে না, কেঁচো আলো ও তাপ সহ্য করতে পারে না। এরা দিনে গর্তে বাস করে। গর্ত করার সময় বা মাটির ভেতর বা ওপর দিয়ে চলার সময় কেঁচো মুখ দিয়ে নিচের মাটি উপরে নিয়ে আসে। এর ফলে বায়ু ও সার মাটির ভেতর সহজে প্রবেশ করে। এতে মাটি নরম ও উর্বর হয়। মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে বলে কেঁচোকে ‘প্রকৃতির লাঙল’ বলা হয়।