শিক্ষক, শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২১ নম্বর অধ্যায় ‘কলা বা টিস্যু’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।পৃথিবীতে এককোষী বা বহুকোষী বহু উদ্ভিদ ও প্রাণী বিদ্যমান। একগুচ্ছ কোষ উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে। আবার এক শ্রেণীর কলা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেগুলো দেহের ভেতরে পরিবাহিত করে এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে।প্রশ্ন: ক. কলা বা টিস্যু কী?প্রশ্ন: খ. ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির দুটি করে বৈশিষ্ট্য লেখো।প্রশ্ন: গ. কলা বা টিস্যু মানবদেহের সমন্বয়কারী—ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. স্নায়ু কলা মানবদেহের সব কাজ নিয়ন্ত্রণ করে—বিশ্লেষণ করো।উত্তর: ক. একই উৎস থেকে উৎপন্ন একই অথবা বিভিন্ন আকার ও আয়তনের কিছু কোষ মিলিতভাবে কোনো নির্দিষ্ট কাজ করলে ওই সব কোষকে কলা বা টিস্যু বলে।উত্তর: খ. ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য নিচে বর্ণিত হলো—ক. এ পেশি স্থিতিস্থাপক এবং ত্বকের প্রসারণ ক্ষমতা আছে।খ. এ ধরনের পেশির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে।অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্যক. অনৈচ্ছিক পেশিগুলো ছন্দোবদ্ধভাবে সংকুচিত ও প্রসারিত হয়।খ. প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস বিদ্যমান।উত্তর: গ. বহুকোষী প্রাণীতে অনেক কোষ যখন কোনো একটি নির্দিষ্ট কাজ করার জন্য একত্র হয়, তখন ওই কোষের সমষ্টিকে কলা বা টিস্যু বলে। প্রাণীদেহে বিভিন্ন প্রকার কলা বিদ্যমান। ওই সব কলা মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের সঙ্গে সমন্বয় সাধন করে। যেমন—আবরণী কলা দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের বিভিন্ন গহ্বর বা নালির ভেতরের আবরণ তৈরি করে। যোজক কলা প্রাণীদেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। পেশি কলা মানবদেহের কলাগুলোকে সংকোচন ও প্রসারণশীল করে। স্নায়ু কলা মানবদেহের উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। কাজেই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, কলা বা টিস্যু মানবদেহের সমন্বয়কারী।উত্তর: ঘ. প্রাণীদেহে যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে, তাকে স্নায়ু কলা বলে। স্নায়ু কলা মানবদেহের সমন্বয়কারী কলা। স্নায়ু কলার একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। মানুষের মস্তিষ্ক অসংখ্য নিউরন দিয়ে তৈরি। এই মস্তিষ্ক সব কাজের কেন্দ্রীয় অংশ। দেহের যাবতীয় কাজ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। যেমন—মশা কামড়ালে এ অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে এ কথা জানায়। তখন হাত মশা মারার চেষ্টা করে। এভাবে স্নায়ু কলা দেহের ভেতরের ও বাহিরের পরিবেশের সঙ্গে সংযোগ রক্ষা করে। তা ছাড়া দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা, চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া স্নায়ু কলার কাজ। সুতরাং দেখা যাচ্ছে, স্নায়ু কলা মানবদেহের সব কাজ নিয়ন্ত্রণ করে।