সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২১ অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ক. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কিসের?খ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটির চিহ্নিত অংশ A, B, C, D-এর নাম লেখো।গ. উদ্দীপকটির তিনটি কাজ বিবৃত করো।ঘ. উদ্দীপকটির মাধ্যমে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরিত হয়—বিশ্লেষণ করো।উত্তর: ক. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি স্নায়ুকোষ বা নিউরন।উত্তর: খ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটির চিহ্নিত অংশA—ডেনট্রন, B—ডেনড্রাইটC—নিউক্লিয়াস D—অ্যাক্সনE—মায়োলিন সিথ।উত্তর: গ. উদ্দীপকটির (স্নায়ুকোষ) কাজ নিচে বিবৃত করা হলো—১. দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদনগ্রাহী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে প্রেরণ করা।২. প্রাণীদেহের ভেতরের ও বাইরের পরিবেশের সঙ্গে সংযোগ রক্ষা করা।৩. প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা এবং মস্তিষ্কে স্মৃতি ধারণ করা।উত্তর: ঘ. স্নায়ুকলা মানবদেহে সমন্বয়কারী কলা, প্রাণীদেহে যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে, তাকে স্নায়ুকলা বলে। স্নায়ুকলার একক হচ্ছে নিউরন। মানুষের মস্তিষ্কে অসংখ্য নিউরন বিদ্যমান। আর মস্তিষ্ক সব কাজের কেন্দ্রীয় অংশ। দেহের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। যেমন—মশায় কামড়ালে এ অনুভূতি স্নায়ু মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে এ কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। তা ছাড়া মানুষের ক্রোধ, লজ্জা, নিদ্রা, বুদ্ধিমত্তা—সবকিছু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। যেকোনো উদ্দীপনা প্রেরণ ও গ্রহণ এবং তা স্মৃতিতে ধারণ করা নিউরনের কাজ। সুতরাং দেখা যাচ্ছে, স্নায়ুকোষ বা নিউরনই সব ধরনের উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে।