লাইব্রেরিপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘লাইব্রেরি’ প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কী বলা হয়?(ক) প্রকাশনী (খ) ব্যায়ামাগার(গ) লাইব্রেরি (ঘ) কাব্যসমগ্র ২। লাইব্রেরি কত প্রকার?(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ ৩। জাতীয় জীবন কতটি ধারায় প্রবাহিত?(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার৪। ‘লাইব্রেরি’ প্রবন্ধের রচয়িতা কে? (ক) কাজী নজরুল ইসলাম (খ) মোতাহের হোসেন চৌধুরী (গ) ইব্রাহিম খাঁ (ঘ) আশরাফ সিদ্দীকী ৫। বই পড়ার অভ্যাস করে জাতির কী উপকার হয়?(ক) জাতীয় চেতনায় জাগরণ ঘটে (খ) জাতির প্রত্যেকটি মানুষ রুচিশীল হয় (গ) ভালো লেখক সৃষ্টি হয়(ঘ) সবাই সাহিত্যচর্চা করতে পারে৬। জীবনে শ্রী ফোটাতে হলে প্রয়োজন—i. শিল্প-সাহিত্যের প্রসারতা লাভii. অর্থনৈতিক সমৃদ্ধি সাধন iii. আত্মিক ও মানসিক উন্নতি সাধন নিচের কোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) ii (ঘ) i ও iii৭। ‘লাইব্রেরি’ প্রবন্ধের মূল উদ্দেশ্য কী?(ক) জাতিকে উপদেশ প্রদান(খ) জাতিকে অক্ষরজ্ঞান শেখানো(গ) জাতিকে স্বশিক্ষায় শিক্ষিত করা(ঘ) জাতিকে কর্মবিমুখ করা৮। পারিবারিক লাইব্রেরি সাজাতে হয় কীভাবে? (ক) দশজনের রুচি খেয়াল করে (খ) একজনের ইচ্ছায় (গ) কোনো ব্যক্তির দানে(ঘ) কারও উৎসাহে৯। জ্ঞানার্জন ছাড়া পুস্তক আর কী কাজে লাগে? (ক) ব্যবসায় প্রসারে (খ) ভাব প্রকাশে (গ) গৃহসজ্জায় (ঘ) অর্থোপার্জনে১০। লাইব্রেরিসম্পন্ন ব্যক্তির চালচলনে একটা বিশেষ কী ফুটে ওঠে? (ক) প্রতিভা (খ) শ্রী (গ) ভাব (ঘ) আভিজাত্য ১১। পারদর্শিতা শব্দের সঙ্গে নিচের কোনটির মিল খুঁজে পাওয়া যায়। (ক) যে সব পারে (খ) যে কিছুই পারে না (গ) নৈপুণ্য (ঘ) আদর্শ ১২। ‘লাইব্রেরি’ প্রবন্ধে ব্যবহূত ‘খেয়াল’ শব্দটির সঠিক অর্থ কী? (ক) জ্ঞান (খ) চেতনা (গ) ইচ্ছা (ঘ) ক+খ+গ ১৩। কোন ক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য?(ক) জ্ঞান (খ) গবেষণা (গ) অন্বেষণা (ঘ) সব কয়টি ১৪। কথাসাহিত্যপ্রেমিক লাইব্রেরি সাজায়— (ক) কথাসাহিত্য দিয়ে (খ) নাটক দিয়ে (গ) কাব্যগ্রন্থ দিয়ে (ঘ) ইতিহাসগ্রন্থ দিয়ে নিচের অংশটুকু পড় এবং ১৫-১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। ‘সাধারণ লাইব্রেরির পুস্তক সংগ্রহ সম্বন্ধে আরেকটি কথা বলা দরকার। পুস্তক নির্বাচনকালে জাতীয় পরিচয় যত কম দেওয়া হয়, ততই ভাল। কারণ যত দূর মনে হয় পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক। আর ভাল পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয় তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাব সম্পন্ন না হওয়াই ভাল।’ ১৫। সমস্ত সম্প্রদায়ের আত্মীয় কে? (ক) ধর্মান্ধ (খ) ধার্মিক (গ) ভালো লেখক (ঘ) ভালো খেলোয়াড়১৬। পুস্তক নির্বাচনে কেমন মনোভাব থাকা ভালো—(i) উদার (ii) সংকীর্ণ (iii) বিদ্বেষীকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iiসঠিক উত্তর: ১। গ ২। খ ৩। খ ৪। খ ৫। ক ৬। ঘ ৭। গ ৮। ক ৯। গ ১০। খ ১১। গ ১২। ঘ ১৩। ঘ ১৪। ক ১৫। গ ১৬। ক।