৭ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক-হরকরাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ডাক-হরকরা গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. উদ্দীপকের আলোকে দীনুর চরিত্রের মাধুর্য বর্ণনা করো।উত্তর: ঘ. ‘ডাক-হরকরা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র দীনু একজন সৎ, নিষ্ঠাবান ডাকপিয়ন। তার চরিত্র-বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো।সততা: দীনু একজন সৎ কর্মচারী। বহুদিন ধরে সে ডাক হরকরার কাজ করছে। কোনো দিন সে বিন্দুমাত্র অসৎ কাজ করেনি। অনেকেই এ কাজে দুর্নীতি করে প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েছে। কিন্তু দীনু কোনো দিন দুর্নীতি করার চিন্তা বা চেষ্টা করেনি। এখানে তার সততার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে।সহজ সরল: দীনু চরিত্রগত দিক থেকে একজন সহজ-সরল লোক। সে তার দায়িত্ব ছাড়া অন্য কোনো চিন্তা কখনো করেনি।পরিশ্রমী: দীনু অত্যন্ত পরিশ্রমী লোক। ভোর থেকে ডাক আনা-নেওয়ার কাজ শেষ করে যখন বাড়ি ফেরে, তখন বেলা প্রায় শেষ। কিন্তু এ সময় সে বসে থাকে না। মাঠের কাজে লেগে যায়। তারপর আবার ডাক আনা-নেওয়ার কাজ। সারাটা দিন তার কাটে কঠিন ব্যস্ততায়।সময়ানুবর্তিতা: দীনু অত্যন্ত সময়নিষ্ঠ। অনেক দিন ধরে সে ডাক-হরকরার কাজ করে আসছে। প্রতিদিন ডাক আনে আবার নিয়ে যায়। কোনো দিনও কাজে তার একটুও দেরি হয়নি।কর্মনিষ্ঠা: দীনু তার নিজের কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠ। কাজপাগল লোক লোক সে। প্রতিদিন ডাক আনা-নেওয়ার কাজটি সে করে মনোযোগ দিয়ে। স্বল্প বেতনে তার সংসার চলে না। তাই আবার নেমে যায় মাঠের কাজে। তার এই কর্মনিষ্ঠা সবাইকে মুগ্ধ করার মতো। জীবনের ঝুঁকি নিয়ে সে সরকারি ডাক রক্ষা করে।সত্যবাদী: দীনু দরিদ্র হলেও সত্যবাদী। ডাক আনার পথে ডাকাতরূপী পুত্রের আক্রমণে সে আহত হয়। পরে হাসপাতালে পুলিশের কাছে সে অকপটে আক্রমণকারী পুত্রের নাম প্রকাশ করে। পুত্রস্নেহের কাছে সে সততাকে বিকিয়ে দেয়নি।উদ্দীপকের আলোকে দীনু চরিত্রের যে বিশেষ দিকগুলো লক্ষ করা যায়, তাতে এটা স্পষ্ট যে সে একজন সৎ, পরিশ্রমী, সময়ানুবর্তী, সত্যবাদী এবং আত্মপ্রত্যয়ী লোক; যা একজন সত্যিকারের মানুষের পরিচয় বহন করে।