৭ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পাখিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘একটি পাখি’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে। ঘ. উদ্দীপকে শহরবাসীর আশাভঙ্গের স্বরূপ তুলে ধরো।উত্তর: ঘ. মানুষ চিরকাল আনন্দময় সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশা করে। আধুনিক বাংলা সাহিত্যের প্রাণপুরুষ কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬) তাঁর ‘একটি পাখি’ নামক কবিতায় মানুষের এই প্রত্যাশাকেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।আশা-নিরাশা, প্রাপ্তি-হতাশার এক জটিল সমীকরণ হলো মানবজীবন। মানুষ যেভাবে আশা করে বা স্বপ্ন দেখে, সেভাবে তার প্রতিফলন ঘটে না। প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে অনেক ফারাক থাকে। তবুও মানুষ বেঁচে থাকে আশাকে পুঁজি করে। সুখী জীবনের আশা নিয়ে স্বপ্ন দেখে। শত দুঃখে জর্জরিত হয়েও সে মনে মনে বিলাসবহুল সুখী জীবনের বিমল আনন্দ লাভের আশা করে। কিন্তু সুখ তার কল্পনার বস্তুমাত্রই থেকে যায়। দুঃখের অবিরাম আঘাতে জর্জরিত হয়। মানুষ পুনরায় আশায় বুক বেঁধে নতুন উদ্যমে কাজ শুরু করে দেয়।উদ্দীপকে কবি শহরবাসীর আশা-আকাঙ্ক্ষাকে একটি রূপক পাখির সঙ্গে তুলনা করেছেন। সেই পাখির আগমনের আশায় মানুষ উন্মুখ হয়ে থাকে। সময় গড়িয়ে যায়, দিন শেষে সন্ধ্যা নেমে আসে। কিন্তু আশার আলো নিয়ে সেই রঙিন পাখি আসে না। ধু ধু আকাশে যতদূর চোখ যায় অসীম শূন্যতা; আকাশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত, দিগন্তের একপাশ থেকে অন্যপাশ তীক্ষ চোখ খুঁজে বেড়ায় সুখ পাখির অস্তিত্ব। কিন্তু দীর্ঘ অপেক্ষায় তাকিয়ে থেকে একসময় ক্লান্ত-শ্রান্ত নগরবাসী ঘরে ফিরল গভীর হতাশা নিয়ে। আর অসীম আকাশে ছড়িয়ে রইল হতাশার বিশাল শূন্যতা। সুখ নামের পাখিটি আসেনি। তবু মানুষের আশার শেষ হয় না। তাদের স্বপ্ব-কল্পনায় নিরন্তর অনুরণিত হতে থাকে সুখের আশ্বাসের প্রতীক সেই রঙিন পাখির জন্য প্রত্যাশা।