৭ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুটপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘মুকুট’ নাটক থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. উদ্ধৃতিটির আলোকে রাজধরের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য নাটক ‘মুকুট’-এর উল্লেখযোগ্য চরিত্র রাজধর। নাটকের তিন রাজকুমারের মধ্যে রাজধর ছিলেন সর্বকনিষ্ঠ এবং অস্ত্রচালনায় সম্পূর্ণ অজ্ঞ। লেখক এ চরিত্রটি অত্যন্ত নীচ, ধূর্ত ও কুটিলরূপে অঙ্কন করেছেন। তাঁর চরিত্রে বুদ্ধির সমন্বয় থাকলেও তা ছিল দুষ্টু বুদ্ধি। কৌশলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোই তাঁর আসল উদ্দেশ্য। তিনি তাঁর উদ্দেশ্য হাসিলের জন্য যেকোনো হীন তত্পরতা চালাতে কুণ্ঠাবোধ করেননি। তিনি ছিলেন আত্মমর্যাদা ও বংশগৌরব নিয়ে অহংকারী।যুবরাজ ও ইন্দ্রকুমারের সঙ্গে রাজধরও সেনাপতি ইশা খাঁর কাছে অস্ত্রবিদ্যা শিখেছেন। কিন্তু তিনি কিছুই আয়ত্ত করতে পারেননি। উপরন্তু তাঁর অস্ত্রবিদ্যার বড়ই অহংকার। তিনি আত্মমর্যাদার অন্ধ গরিমায় অস্ত্রগুরু ইশা খাঁর কাছে নিজের পদমর্যাদার উপযোগী সম্মান দাবি করেছেন। ইশা খাঁ তাঁকে নাম ধরে ডাকায় মহারাজের কাছে নালিশ জানান। তাঁর তীর চালনায় অদক্ষতা সম্পর্কে সবাই অবহিত ছিল। তবুও তিনি ইন্দ্রকুমারের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন। তিনি গোপনে ইন্দ্রকুমারের অস্ত্রশালায় ঢুকে তীর বদল করেন। ফলে তীর চালনা প্রতিযোগিতায় লক্ষ্যভেদ না করেও বিজয়ী হিসেবে মহারাজের প্রতিশ্রুতি অনুযায়ী হীরা বসানো তরবারি হস্তগত করেন।রাজধর মামাতো ভাই ধুরন্দরের সঙ্গে পরামর্শ করে যুদ্ধে যোগ না দিয়ে পাঁচ হাজার সৈন্যকে নিজের অধীন নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকার জন্য ইশা খাঁর কাছে প্রস্তাব পাঠান। ইশা খাঁ তাঁর প্রস্তাব শুনে বিস্মিত ও সংশয়ান্ব্বিত হলেও যুবরাজের অনুরোধে তাতে সম্মত হন। তিনি যুদ্ধে অংশ না নিয়ে শত্রুর মোকাবিলায় যুবরাজের বিপজ্জনক অবস্থার কথা শুনেও রাতের অন্ধকারে গোপনে নদী পার হয়ে আরাকান রাজের শিবির আক্রমণ করে তাঁকে বন্দী করেন। রাজধর আরাকান রাজকে সন্ধিপত্রে স্বাক্ষর, আক্রমণ প্রত্যাহার ও পরাজয়ের নিদর্শন হিসেবে তাঁর হাতে নিজের মুকুট তুলে দিতে বাধ্য করেন।পরিশেষে বলা যায়, রাজধরের চরিত্রে কোনো নীতি-নৈতিকতা ছিল না। তিনি তাঁর উদ্দেশ্য হাসিলের জন্য যেকোনো হীন তত্পরতা চালাতে কুণ্ঠাবোধ করেননি।