লাইব্রেরি প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘লাইব্রেরি’ প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওআনিসের শখ বই পড়া। বই কিনতে কিনতে বাসায় গড়ে উঠেছে লাইব্রেরি। আনিসের পছন্দের বই হলো উপন্যাস ও কাব্যগ্রন্থ। এ ধরনের বইয়ের প্রাধান্য তার লাইব্রেরিতে। এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাটের মতো, খেয়ালমতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। আনিস নিজেই বই কেনায় নিজের পছন্দের ব্যাপারে প্রাধান্য দেয়। এখানে সে স্বাধীন, স্বতন্ত্র।প্রশ্ন: ক) লাইব্রেরি কয় প্রকার?প্রশ্ন: খ) এখানে ব্যক্তি ‘স্বেচ্ছাচারী সম্রাট’ খেয়ালমতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। কথাটি বুঝিয়ে লেখো।প্রশ্ন: গ) তোমার লাইব্রেরি তুমি কীভাবে সাজাতে চাও।প্রশ্ন: ঘ) ব্যক্তিগত লাইব্রেরির ভালো ও খারাপ দিকের তুলনামূলক আলোচনা করো।উত্তর: ক) লাইব্রেরি সাধারণত তিন প্রকার—ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ।উত্তর: খ) ব্যক্তিগত লাইব্রেরি হলো, ব্যক্তিমনের ইচ্ছার প্রতিফলন। একজন ব্যক্তি যে সব ধরনের বই পড়তে ভালোবাসে তা দিয়ে গড়ে তোলে তার লাইব্রেরি। কাব্য-প্রেমিক কবিতার বই দিয়ে, প্রবন্ধ-প্রেমিক প্রবন্ধের বই দিয়ে, উপন্যাস-প্রেমিক উপন্যাসের বই দিয়ে তার লাইব্রেরি সাজায়। বই নির্বাচন ও সংগ্রহে ব্যক্তি এখানে পুরোপুরি স্বাধীন। এখানে কারও হস্তক্ষেপ নেই। সে জন্যই ব্যক্তি এখানে ‘স্বেচ্ছাচারী সম্রাট’-এর মতো।উত্তর: গ) একজন ছাত্রের প্রথম ও প্রধান কাজ হলো পড়াশোনা। পড়াশোনার জন্য প্রয়োজন বই। ছাত্র হিসেবে বোর্ড-নির্ধারিত পাঠ্যপুস্তকের সংগ্রহ আমার আছে। পাঠ্যপুস্তকের বাইরেও বেশ কিছু বই আছে। নিয়মিত কিছু কিছু বই কিনে আমি একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়তে চাই। পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ে আমার জ্ঞানের পরিধি বাড়াতে চাই। আমার কবিতা, উপন্যাস, প্রবন্ধের বই পড়তে ভালো লাগে। আমার লাইব্রেরিতে নিচের বইগুলো থাকবে—১. কবিতার বই ২. উপন্যাসের বই ৩. প্রবন্ধের বই ৪. খেলাধুলাবিষয়ক বই ইত্যাদি।উত্তর: ঘ) ব্যক্তিগত লাইব্রেরি একজন ব্যক্তির নিজস্ব পছন্দ ও রুচির পরিচায়ক। একজন ব্যক্তি এখানে তার নিজের পছন্দ অনুসারে গড়ে তোলে বইয়ের বিশাল সংগ্রহ। অন্যের ইচ্ছার কোনো মূল্য এখানে নেই। নিজের যে বই ভালো লাগে তা-ই সংগ্রহ করা হয়, অন্যগুলো নয়। কবিতার বই পছন্দ বলে কবিতার বই, উপন্যাসের জন্য উপন্যাস, প্রবন্ধ পছন্দ হলে প্রবন্ধের বই দিয়ে সাজায় তার লাইব্রেরি। বই নির্বাচনে সে স্বাধীন। এ জন্য ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির নিজের পছন্দের গুরুত্বই বেশি। ব্যক্তিগত লাইব্রেরিতে খারাপ দিক নেই বললেই চলে। সামান্য যা রয়েছে তা হলো, অন্য কেউ অন্য কোনো বিষয়ে কোনো বই পড়তে চাইলে তা সে পারে না। সব মিলিয়ে ব্যক্তিগত লাইব্রেরির ভালো দিকই সবচেয়ে বেশি।