মাল্যদানপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের মাল্যদান গল্পটির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পের বিষয়বস্তু ভালোভাবে আয়ত্ত কোরো। নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দাও।মিলন তার বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শুনতে চাইল। তাঁর বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি তাঁর অনেক আত্মীয়স্বজনকে হারিয়েছেন। তিনি তাঁর সন্তানকে বললেন, ‘বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ভারী অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা এ দেশের সাধারণ নারী, পুরুষ, শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করে। তাদের এ কাজে সহযোগিতা করে স্থানীয় আলবদর ও রাজাকারেরা। তারা দেশের বিভিন্ন স্থানে বিরান অঞ্চলে তৈরি করে বধ্যভূমি। এ দেশের মানুষকে হত্যা করে তারা এই বধ্যভূমিতে ফেলে ও পুঁতে রাখে। এই বধ্যভূমিগুলো মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষের বিসর্জনের স্মৃতি বহন করছে। আজও বধ্যভূমিতে পাওয়া যায় মৃতদের হাড় ও মাথার খুলি। কিন্তু তাঁরা অমর, চির সম্মানিত।প্রশ্ন ক. মুক্তিযুদ্ধে জয়ের পর ঘরছাড়া মানুষ ঘরে ফিরে কী দেখল?প্রশ্ন খ. অধ্যাপক কামাল মুক্তিযুদ্ধের সময় দেশ প্রেমে ভূমিকা রেখেছিলেন কীভাবে?প্রশ্ন গ. উদ্দীপকে বধ্যভূমির যে স্বরূপ ফুটে উঠেছে, তা তুলে ধরো।প্রশ্ন ঘ. ‘পারুল আর সিতারার জন্য রইল মালা’—উক্তিটি মাল্যদান গল্পের আলোকে ব্যাখ্যা করো।উত্তর: ক. একাত্তরের মুক্তিযুদ্ধে জয়ের পর ঘরছাড়া মানুষ ঘরে ফিরে দেখল, যাদের রেখে গিয়েছিল, তাদের মধ্যে অনেকেই নেই। উত্তর: খ. স্থানীয় আলবদর ও রাজাকারেরা হত্যাযজ্ঞে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল। নিজেরাও হত্যাযজ্ঞ চালিয়েছিল। লুট করেছিল এ দেশের মানুষের সম্পদ। অধ্যাপক কামাল এই অবস্থায় তাদের বিরুদ্ধে কয়েকটি খণ্ডযুদ্ধে অংশ নেন। কলেজ ও স্কুলপড়ুয়া কয়েকটি ছেলের দায়িত্ব নিয়েছিলেন। তিনি তাদের বই পড়াতেন এবং তিনি তাদের নিয়ে নতুন সমাজ গঠন করতে চেয়েছিলেন।# বাকি অংশ আগামীকাল